
উন্নত শিক্ষাব্যবস্থা, তুলনামূলক কম খরচ, সহজ ভিসাপ্রক্রিয়া এবং পড়াশোনার পর কাজের সুযোগ—সব মিলিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আদর্শ গন্তব্য নিউজিল্যান্ড। এখানে পড়াশোনার পর হাইকোর্টের প্র্যাকটিসিং ব্যারিস্টার হিসেবে নিযুক্ত ও সলিসিটর মাসুদ আলমের সঙ্গে কথা বলে লিখেছেন মীর রাকিব হাসান।
বিশ্বের চতুর্থ শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত নিউজিল্যান্ড ইংরেজি ভাষাভিত্তিক একটি নিরাপদ ও বৈচিত্র্যময় সমাজ। ইউনিভার্সিটি অব অকল্যান্ডসহ দেশটির বিশ্ববিদ্যালয়গুলো কিউএস র্যাঙ্কিংয়ে নিয়মিত ভালো অবস্থানে থাকে। পরিবেশবিজ্ঞান, কৃষি ও বায়োটেকনোলজির মতো ক্ষেত্রে গবেষণার সুযোগ বেশ বিস্তৃত। বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ থাকায় মেধাবীদের জন্য এটি হয়ে উঠেছে সম্ভাবনাময় গন্তব্য।
ভর্তি ও আবেদনপ্রক্রিয়া
প্রতিবছর দুটি ইনটেক থাকে; ফেব্রুয়ারি-মার্চ ও জুলাই-আগস্ট। বসন্ত ইনটেক সবচেয়ে জনপ্রিয়। অনেক বিশ্ববিদ্যালয়ে ‘রোলিং ইনটেক’ ব্যবস্থাও রয়েছে, যেখানে আসন খালি থাকা পর্যন্ত আবেদন করা যায়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কোর্স ও সময়সূচি দেখে নেওয়া উচিত।
স্টুডেন্ট ভিসা
শিক্ষার্থী ভিসা পেতে সাধারণত ছয় সপ্তাহ লাগে। বর্তমানে ভিসা স্টিকার না দিয়ে ইলেকট্রনিক পদ্ধতিতে পাসপোর্টের সঙ্গে সংযুক্ত করা হয়। ইমিগ্রেশন অ্যাকাউন্ট থেকে ভিসা স্ট্যাটাস দেখা যায়।
টিউশন ফি ও খরচ
আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে বার্ষিক খরচ ২০-৪০ হাজার ডলার (১৪-২৮ লাখ টাকা)। মাস্টার্সে তা ২০-৪৫ হাজার ডলার (১৫-৩৩ লাখ টাকা)। ডক্টরাল পর্যায়ে তুলনামূলকভাবে খরচ কম—৬ হাজার ৭০০ থেকে ৯ হাজার ৫০০ ডলার (৫-৭ লাখ টাকা)। এমবিএতে সর্বোচ্চ খরচ হয়; ৩১-৫৫ হাজার ডলার পর্যন্ত (২৩-৪০ লাখ টাকা)।
জীবনযাত্রার ব্যয়
শহরভেদে খরচের তারতম্য রয়েছে। ওয়েলিংটনে মাসিক ব্যয় প্রায় ৪ হাজার ৪০০ ডলার, অকল্যান্ডে ৪ হাজার ১৫ ডলার, ক্রাইস্টচার্চে ৩ হাজার ৮৮৪ ডলার এবং হ্যামিল্টনে ৩ হাজার ১৮২ ডলার। এর মধ্যে বাসাভাড়া, খাবার, ইউটিলিটি বিল, মোবাইল ইন্টারনেট ইত্যাদি অন্তর্ভুক্ত।
স্কলারশিপের সুযোগ
নিউজিল্যান্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড: সর্বোচ্চ ১০ হাজার ডলার।
খণ্ডকালীন কাজের সুযোগ
কল সেন্টার, রেস্টুরেন্ট, লাইব্রেরি বা খুচরা বিক্রয়ের কাজ করে ঘণ্টায় ২১-২৬ ডলার আয় করা যায়। টিউটর হিসেবে কাজ করলে প্রতি ঘণ্টায় ৩০-৩৫ ডলার পাওয়া যায়।
জনপ্রিয় বিষয়সমূহ
ব্যবসা ও ব্যবস্থাপনা, আইটি, ইঞ্জিনিয়ারিং, আইন, সমাজবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, কৃষি ও
হসপিটালিটি ম্যানেজমেন্টের মতো বিষয়গুলোতে শিক্ষার্থীদের আগ্রহ বেশি।
গবেষণা ও উদ্ভাবনের সুযোগ
বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবেশ, কৃষি, বায়োটেকনোলজি ও টেক ইনোভেশনে গবেষণার সুযোগ রয়েছে। অনেক প্রজেক্টে সরাসরি অংশ নিতে পারেন শিক্ষার্থীরা।
পড়ালেখার পর কাজ
ডিগ্রির ধরন অনুযায়ী শিক্ষার্থীরা ১-৩ বছর কাজ করার সুযোগ পান, যা স্থায়ীভাবে বসবাসের পথও তৈরি করতে পারে।
নিরাপদ পরিবেশ
নিউজিল্যান্ড একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব দেশ। বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বিদেশি শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক মনোভাব পড়াশোনার পরিবেশকে করেছে স্বস্তিদায়ক।
কিছু সতর্কতা
তৃতীয় পক্ষের ওপর ভরসা না করে, নিজে ভালোভাবে গবেষণা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। যিনি পরামর্শ দিচ্ছেন, তিনি সেই বিষয়ে বিশেষজ্ঞ কি না, যাচাই করে নিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জাতীয় ছাত্রশক্তি। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁকে এ দায়িত্ব প্রদান করেন।
২ ঘণ্টা আগে
সারা দেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার নবম দিনে ৩১ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে...
৩ ঘণ্টা আগে