
প্রাচীন বাংলার মানচিত্র আজকের মতো অখণ্ড বা সুসংগঠিত কোনো রাজনৈতিক একক ছিল না। নদী, পাহাড় ও অরণ্যের প্রাকৃতিক সীমারেখা ধরে এই ভূখণ্ড বিভক্ত ছিল ক্ষুদ্র ক্ষুদ্র জনপদে। বিসিএসসহ প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও জনপদ থেকে নিয়মিত প্রশ্ন আসে। ঐতিহাসিকদের মতে, প্রাচীন বাংলায় বেশ কিছু সন্ধান পেলেও পরীক্ষার প্রশ্নে মূলত ৮-১০টি জনপদ থেকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।
পুণ্ড্র
বাংলার প্রাচীনতম জনপদ হিসেবে সর্বাধিক স্বীকৃত নাম পুণ্ড্র। বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ে এ জনপদ গঠিত ছিল। এর রাজধানী পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর, যা বর্তমান মহাস্থানগড়ে অবস্থিত। সম্রাট অশোকের সময় থেকে শুরু করে মৌর্য ও গুপ্ত যুগ পর্যন্ত পুণ্ড্র ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। করতোয়া নদীর তীরে গড়ে ওঠা এ জনপদটি প্রাচীন বাংলার অন্যতম উন্নত অঞ্চল হিসেবে পরিচিত ছিল।
গৌড়
প্রাচীন জনপদগুলোর মধ্যে রাজনৈতিকভাবে সবচেয়ে আলোচিত নাম গৌড়। ষষ্ঠ শতকে এটি একটি শক্তিশালী স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। গৌড়ের মূল কেন্দ্র ছিল বর্তমান মালদহ (পশ্চিমবঙ্গ) এবং চাঁপাইনবাবগঞ্জ (বাংলাদেশ) অঞ্চল। এই জনপদের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন রাজা শশাঙ্ক। যিনি বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম শাসক হিসেবে পরিচিত। তাঁর রাজধানী ছিল কর্ণসুবর্ণ।
বঙ্গ
বর্তমান বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চল নিয়ে গঠিত ছিল বঙ্গ জনপদ। ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বৃহত্তর ময়মনসিংহ এবং পটুয়াখালীর কিছু অংশ এই জনপদের অন্তর্ভুক্ত ছিল। ঐতিহাসিকদের মতে, বঙ্গ ছিল একটি শক্তিশালী ও সুসংগঠিত জনজাতি অঞ্চল। এই ‘বঙ্গ’ নাম থেকেই পরবর্তী সময়ে বাঙালি, বাংলা ও বাংলাদেশ শব্দের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। সুলতানি আমলে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার বিভিন্ন অঞ্চল একত্র করার পর ‘বাঙ্গালা’ নামটি ব্যাপকভাবে প্রচলিত হয়।
সমতট
মেঘনা নদীর পূর্ব তীরবর্তী অঞ্চল হলো সমতট। বিশেষ করে বর্তমান কুমিল্লা ও নোয়াখালী এলাকা নিয়ে গঠিত ছিল এ জনপদ। সমতটের রাজধানী হিসেবে ঐতিহাসিকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য নাম দেবপর্বত, যা বর্তমান ময়নামতি (কুমিল্লা) অঞ্চলে অবস্থিত। সমতট ছিল প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ সাংস্কৃতিক কেন্দ্র।
হরিকেল
প্রাচীন বাংলার দক্ষিণ-পূর্বাঞ্চল, বিশেষ করে বর্তমান চট্টগ্রাম ও পাশের অঞ্চল নিয়ে গঠিত ছিল হরিকেল জনপদ। সপ্তম শতকের চীনা পরিব্রাজক ও ঐতিহাসিক বর্ণনায় হরিকেলকে একটি সমৃদ্ধ ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
বরেন্দ্র
বর্তমান বগুড়া, দিনাজপুর, রাজশাহী অঞ্চলের বড় একটি অংশ এবং পাবনার কিছু এলাকা নিয়ে গঠিত ছিল বরেন্দ্র বা বরিন্দ্রী জনপদ। বরেন্দ্র অঞ্চল পুণ্ড্রবর্ধনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল এবং পাল রাজাদের শাসনামলে এই অঞ্চল প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে বিশেষ গুরুত্ব পায়।
রাঢ়
গঙ্গা নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চল হলো রাঢ়। বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ, যেমন বর্ধমান ও বীরভূম নিয়ে গঠিত ছিল রাঢ় জনপদ। এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত ছিল। এটি প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক অঞ্চল হিসেবে পরিচিত ছিল।
চন্দ্রদ্বীপ
বর্তমান বরিশাল অঞ্চল প্রাচীনকালে পরিচিত ছিল চন্দ্রদ্বীপ নামে। এটি ছোট হলেও ছিল একটি সমৃদ্ধ জনপদ। চাল ও নারকেল উৎপাদনের জন্য এই অঞ্চল বিশেষভাবে পরিচিত ছিল। মেঘনা ও আড়িয়াল খাঁ নদের মোহনায় অবস্থিত হওয়ায় বাণিজ্যেও এর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
তাম্রলিপ্ত
বর্তমান মেদিনীপুর (পশ্চিমবঙ্গ) অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তাম্রলিপ্ত। এটি ছিল প্রাচীন বাংলার অন্যতম বিখ্যাত সমুদ্রবন্দর। গ্রিক, রোমান ও চীনা বণিকেরা সমুদ্রপথে বাণিজ্যের জন্য এই বন্দরের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করতেন।
কেন এই জনপদগুলো জানা জরুরি
বিসিএস ও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় প্রাচীন জনপদ থেকে প্রশ্নের ধরন প্রায় নির্দিষ্ট। যেমন:
বাংলার প্রাচীনতম জনপদ কোনটি? (পুণ্ড্র)।
মহাস্থানগড় কোন জনপদে অবস্থিত? (পুণ্ড্রবর্ধন)।
প্রাচীনকালে চট্টগ্রাম কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? (হরিকেল)।
বরিশাল জেলার প্রাচীন নাম কী? (চন্দ্রদ্বীপ)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম পর্যায়ে বিবেচনাযোগ্য প্রতিষ্ঠানের সম্ভাব্য সংখ্যা নিরূপণ করা হলেও সুনির্দিষ্ট প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত যাচাই কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এ ক্ষেত্রে আবেদনের সঙ্গে দাখিলকৃত প্রমাণকসমূহ ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...
৫ ঘণ্টা আগে
ভোটের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) ও ভোটের দিন বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পর দু’দিন শুক্র (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি। তাই এই চার দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।
৬ ঘণ্টা আগেসম্প্রতি অনুষ্ঠিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২৫তম সমাবর্তনে ‘সুম্মা কাম লাউড’ সম্মান এবং গোল্ড মেডেল অর্জন করেছেন রিদাহ্ ফায়সাল ও মোহাম্মদ শাওকি আফতাব। একজন মার্কেটিংয়ে বিবিএ, অন্যজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক—দুজনেরই সিজিপিএ ৪-এর মধ্যে ৪।
৮ ঘণ্টা আগে
শ্রেণিকক্ষের বইতে শেখানো তাত্ত্বিক বিষয়গুলো বাস্তব জীবনে কতটা কার্যকর, তা দেখা অনেক সময় সম্ভব হয় না। এই অভাব পূরণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বাস্তবমুখী করে গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী আয়োজন করা হয় শিল্প পরিদর্শন কর্মসূচির।
৯ ঘণ্টা আগে