- বাংলা: বাংলা অংশ থেকে ২০/২৫টি প্রশ্ন থাকতে পারে। যেসব টপিক দেখতে হবে:
- ভাষা ও ব্যাকরণ: প্রিলিমিনারিতে বাংলা অংশে সাহিত্য ও ব্যাকরণ থেকে প্রশ্ন করা হয়। সাধারণত ভাষা, শব্দ, পদ, বাক্য, প্রকৃতি-প্রত্যয়, শুদ্ধ-অশুদ্ধ, সমার্থক ও বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, পারিভাষিক শব্দ, সমাস, কারক, লিঙ্গ, বচন, সন্ধি, বিভক্তি ইত্যাদি থেকে প্রশ্ন থাকে।
- সাহিত্য: সাহিত্য থেকে তুলনামূলক কম প্রশ্ন থাকে। এই অংশে কবি-সাহিত্যিকদের জীবনী, তাঁদের সাহিত্যকর্ম, প্রকাশকাল, উল্লেখযোগ্য গ্রন্থ, ছদ্মনাম, গ্রন্থের প্রধান চরিত্র, উক্তি, পত্রপত্রিকার প্রকাশকাল ও সম্পাদক প্রভৃতির ওপর প্রশ্ন করা হয়।■ গণিত: সাধারণত ২০-৩০টি গণিত বিষয়ক ও Analyticalability বিষয়ক প্রশ্ন (English version) থাকবে। বাংলাদেশ ব্যাংক এডি, অফিসার ইত্যাদি পদে ভালো করার ওপরে সফলতা অনেকাংশে নির্ভরশীল। যেসব টপিক দেখতে হবে: সংখ্যা (মৌলিক, সহমৌলিক), ধারা, শতকরা, লাভ-ক্ষতি, সুদকষা, ঐকিক পদ্ধতি, গড়, বয়স নির্ণয়, স্রোত ও নৌকার বেগ, ভগ্নাংশ, অনুপাত ও সমানুপাত, ট্রেনের গতি ও বেগ, পাইপ ও চৌবাচ্চা-সম্পর্কিত সমস্যা, বর্গ ও বর্গমূল, সূচক, লসাগু, গসাগু, বীজগণিতের বর্গ, ঘন ও উৎপাদক-সম্পর্কিত মৌলিক সমস্যা, জ্যামিতি অংশ থেকে কোণ, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ (রম্বস, আয়ত, সামান্তরিক, বর্গ) ইত্যাদি। স্বল্প সময়ে ও সহজে সঠিক উত্তর নির্ণয় করার কৌশল আয়ত্ত করতে হবে।
- ইংরেজি: ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষায় English বলতে Grammar ও Vocabularyকেই বোঝায়।
- কম্পিউটার: কম্পিউটার অংশ থেকে সাধারণত ১০টি প্রশ্ন থাকে। যেসব টপিক দেখতে হবে: হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনপুট ও আউটপুট ডিভাইস, ইন্টারনেট, ই-কমার্স, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, কমপিউটার ভাইরাস, অ্যান্টি ভাইরাস, ডেটা কোডিং, LAN, MAN, WAN, Operating System, ALU, Hard Disc, CPU, History Of Computer থেকে প্রশ্ন করা হয়।
সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞান পড়ার সুনির্ধারিত কোনো সীমারেখা নেই। তবে যেসব বিষয় না দেখলেই নয় সেগুলো হলো:










