ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. আসিফ নজরুলের কক্ষে ছাত্রলীগের ঝোলানো তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে জঙ্গিবাদকে উসকে দেওয়ার অভিযোগ এনে তাঁর বিভাগীয় কক্ষে গতকাল বুধবার তালা ঝুলায় ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা–কর্মীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টার সময়ে ছাত্রলীগের সেই ঝোলানো তালা খুলে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের কক্ষ। এটি কারও কোনো ব্যক্তিগত কক্ষ নয়। আমরা সব সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে কাজ করি। তাই আমরা তালা খুলে দিয়েছি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের সার্বিক বিষয়ে যত্নশীল ও সহনশীল হওয়া উচিত।

থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ‘এআই ফর ডেভেলপিং কান্ট্রিজ ফোরাম’ (AIFOD)-এর উইন্টার সামিটে অংশগ্রহণ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB)। গত ৪-৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই বৈশ্বিক ফোরামে উন্নয়নশীল দেশগুলোর জন্য কৃত্রিম...
৮ ঘণ্টা আগে
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, কৌশলবিদ ও সুশাসন বিশেষজ্ঞ ড. শরীফ নাফে আস্-সাবের। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য...
৮ ঘণ্টা আগে
রমজান উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব নিয়মিত লিভ টু আপিল পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
১০ ঘণ্টা আগে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হয়েছেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. এ এস এম এ আবদুল হাছিব। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ চার দশকের শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ ড. হাছিব বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক...
১৩ ঘণ্টা আগে