চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল চলতি মাসের ২৫ থেকে ২৭ তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে। ইতিমধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এসংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।
আজ রোববার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
তপন কুমার বলেন, ‘ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এসংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ২৫, ২৬ ও ২৭ জুলাই—এই তিন তারিখের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতির ওপর।’
গত ৩০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
আগামী বছরের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নির্ধারিত সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এইচএসসি পরীক্ষা চলতি বছরের সিলেবাস অনুযায়ী জুন/জুলাই মাসে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

গবেষণা ও প্রকাশনায় অনন্য অবদানের জন্য উত্তরা ইউনিভার্সিটির শিক্ষক ও গবেষকদের স্বীকৃতি ও সম্মাননা জানাতে বিশ্ববিদ্যালয়ে বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়...
২ ঘণ্টা আগে
একাদশ শ্রেণির (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার রাত পৌনে ৮টার দিকে একযোগে ফল প্রকাশ করা হয়...
৬ ঘণ্টা আগে
বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। আজ বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক...
৬ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র্যাগিংয়ের দুটি পৃথক ঘটনায় পদার্থবিজ্ঞান ও ইতিহাস বিভাগের ২০ শিক্ষার্থীকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জরিমানার অর্থ পরিশোধ না করা পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীরা চলমান কিংবা নির্ধারিত কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
৭ ঘণ্টা আগে