সুপারিশপত্র (রিকমেন্ডেশন লেটার) হলো এমন একটি নথি, যা আবেদনকারী শিক্ষার্থীর যোগ্যতা, দক্ষতা ও গুণাবলির স্বীকৃতি প্রদান করে। এটি সাধারণত প্রার্থীর শিক্ষক, সুপারভাইজার বা মেন্টর লিখে থাকেন। সুপারিশপত্র আবেদনকারীর একাডেমিক, পেশাগত বা ব্যক্তিগত প্রোফাইলকে সমর্থন করে এবং প্রতিষ্ঠান বা সংস্থার কাছে তাঁর যোগ্যতা তুলে ধরে। উচ্চশিক্ষায় সুপারিশপত্র লেখা নিয়ে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওবারলিন কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আবরার হিমেল।
সুপারিশপত্রের গুরুত্ব
একটি শক্তিশালী সুপারিশপত্র আপনাকে অন্যান্য আবেদনকারীর চেয়ে আলাদা করতে পারে। এটি আবেদনকারীর যোগ্যতা প্রমাণ করে এবং তাঁর পেশাগত বা একাডেমিক দক্ষতার ওপর বিশ্বাস বাড়ায়। অ্যাডমিশন কমিটি বা নিয়োগ কমিটিকে আবেদনকারীর সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।
সুপারিশপত্রের ধরন
» একাডেমিক সুপারিশপত্র: যেসব সুপারিশপত্র শিক্ষক অধ্যাপক বা একাডেমিক পরামর্শক লেখেন। এটি মূলত শিক্ষার্থীর একাডেমিক দক্ষতা, গবেষণার যোগ্যতা ও শেখার আগ্রহ তুলে ধরে।
সুপারিশপত্র লেখার যথাযথ সময়
ডেডলাইনের দু-তিন মাস আগে কাউকে অনুরোধ করা সবচেয়ে ভালো। ডেডলাইনের এক মাসের কম সময় আগে অনুরোধ করলে লেখকের জন্য এটি চাপের কারণ হতে পারে। আপনার আবেদন পুরোপুরি প্রস্তুত না হলেও অনুরোধ করুন। তাঁদের জানাতে পারেন, কেন আপনি মনে করেন, তাঁরা আপনার জন্য আদর্শ সুপারিশকারী। সময়মতো কাজটি সম্পন্ন করার জন্য স্মরণ করিয়ে দিন। সুপারিশ চাওয়ার আগে আপনার শিক্ষক বা মেন্টরের সঙ্গে একটি ভালো সম্পর্ক তৈরি করুন।
নিজে সুপারিশপত্র সাজান
সুপারিশপত্রে যে বিষয়গুলো থাকবে
সুপারিশপত্র তৈরিতে পরামর্শ
কোনো কপি নয়, প্রতিটি সুপারিশপত্রকে প্রাসঙ্গিক রাখুন। এটি অনেক সময় দুজন সমান যোগ্য প্রার্থীর মধ্যে একজনকে আলাদা করতে পারে। তাই সুপারিশপত্র তৈরিতে যথেষ্ট মনোযোগ দিন এবং আবেদনকারীর যোগ্যতা তুলে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করুন।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে হলে বইয়ের কাগজের মান ও প্রিন্টিং উন্নত হতে হবে। নোট-গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি কারার পদ্ধতি বন্ধে উদ্যোগ নেবে শিক্ষা মন্ত্রণালয়। এখন শিক্ষকদের ট্যাব দেওয়া হচ্ছে, ধীরে ধীরে শিক্ষার্থীদের হাতে ট্যাব দেওয়া হবে...
১ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনের বেসমেন্ট গ্যারেজ থেকে এক শিক্ষার্থীর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থী।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের শিক্ষা খাতে নতুন লক্ষ্য নির্ধারণের চেয়ে বিদ্যমান সংস্কারগুলোকে আরও বাস্তবসম্মত ও টেকসইভাবে বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ বলে উঠে এসেছে নতুন গবেষণায়; বিশেষ করে সবচেয়ে পিছিয়ে পড়া শিশু ও কিশোর-কিশোরীদের চাহিদা ও সক্ষমতাকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা গড়ে তুললে...
২১ ঘণ্টা আগে
গবেষণার ক্ষেত্রে দীর্ঘদিনের অবদান ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) গবেষণা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সম্মানিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয়...
১ দিন আগে