
সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) স্প্রিং ২০২৬ সেমিস্টারে নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে ৯ ফেব্রুয়ারি (সোমবার) ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এক জমকালো নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলা সহজ ও সঠিকভাবে শুরু করতে এ ওরিয়েন্টেশন প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক স্কুলের উদ্যোগে দুইটি পৃথক সেশনে অনুষ্ঠিত হয়। সব সেশনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
উদ্বোধনী সেশনে আর্কিটেকচার, ইইই, সিএসই, টেক্সটাইল, আইসিটি এবং ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ ফৈয়াজ খান। একই দিনে অনুষ্ঠিত দ্বিতীয় সেশনে এসবিএস, এসএএসএস এবং এসএল-এর শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
বক্তারা নবীন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ ও অবস্থানকে আন্তরিকভাবে গ্রহণ করে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের কোনো পর্যায়েই ব্যক্তিগত উন্নয়ন থামিয়ে রাখা উচিত নয়; বরং সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হবে, যাতে কোনো সম্ভাবনাই হাতছাড়া না হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন এবং রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম, এসইউপি, এনডিইউ, পিএসসি (অব.), পাশাপাশি সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণ।
এই অনুষ্ঠানগুলোর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সাউথইস্ট ইউনিভার্সিটির একাডেমিক পরিবেশ ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, যা তাঁদের প্রাণবন্ত এবং সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার শুভ সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারপারসন হাসনা আবেদীনের নবম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি)। দিনটি উপলক্ষে মরহুমার স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
নিয়মিত রাজনৈতিক সরকারকে নিজেদের মতো করে প্রশাসন সাজানোর সুযোগ দিতে তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তবে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতা ও প্রশাসনিক স্থিতিশীলতা রক্ষায় সরকার বা সংশ্লিষ্ট অংশীজনেরা চাইলে নির্দিষ্ট সময় পর্যন্ত
৫ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার বেলা ৩টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন অধ্যাপক ড. নিয়াজ।
৭ ঘণ্টা আগে
রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি বিশ্ববিদ্যালয় স্থাপনে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার আইনি ভিত্তি তৈরি হলো।
২১ ঘণ্টা আগে