‘বাবা’—মাত্র দুটি অক্ষরের শব্দ। কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে বিশাল এক আকাশ, অফুরন্ত ভালোবাসা, সীমাহীন ত্যাগ এবং অটুট নির্ভরতার গল্প। সন্তানের জীবনে বাবা শুধু একজন অভিভাবক নন; তিনি একজন পথপ্রদর্শক, নির্ভরযোগ্য বন্ধু এবং সবচেয়ে নিরাপদ আশ্রয়।

আমার জীবনজুড়ে জড়িয়ে আছেন আমার আব্বা। সবাই বলেন, আমি নাকি আব্বার আদর্শে বেড়ে উঠেছি। কিন্তু সত্যিই কি আমি আব্বার আদর্শে বেড়ে উঠতে পেরেছি, এটা আমার নিজের কাছে নিজেরই প্রশ্ন।

পৃথিবীর প্রতিটি সম্পর্কের নিজস্ব গুরুত্ব ও সৌন্দর্য রয়েছে। কিন্তু কিছু সম্পর্ক আছে, যা অন্য সব সম্পর্কের ঊর্ধ্বে স্থান করে নেয়। পিতা-মাতার সঙ্গে সন্তানের সম্পর্ক তেমনই এক চিরন্তন ও অমূল্য সম্পর্ক। একজন সন্তানের জীবনে মায়ের অবদান যেমন অপরিসীম, তেমনি বাবার ভূমিকাও অনস্বীকার্য।