
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুটা সহায়তা করতে পারেন বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার ফক্স নিউজ রেডিওতে সম্প্রচারিত ‘দ্য ব্রায়ান কিলমিড শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।
ব্রায়ান কিলমিড ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয় পুতিন তাদের সাহায্য করছেন?’ জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় তিনি হয়তো একটু সাহায্য করছেন।’
ট্রাম্প আরও বলেন, ‘সম্ভবত পুতিন মনে করেন আমরা ইউক্রেনকে সাহায্য করছি, তাই না?’ এরপর তিনি নিজেই যোগ করেন, ‘হ্যাঁ, আমরা তাদেরও (ইউক্রেন) সাহায্য করছি।’
ট্রাম্প মত দেন, এই ধরনের সহায়তা নিয়ে বড় শক্তিগুলোর মধ্যে পারস্পরিক অভিযোগ প্রায়ই দেখা যায়। তিনি বলেন, “পুতিন এমনটা বলতে পারেন, আর চীনও একই কথা বলতে পারে—তারা বলে, ‘ওরা করে, আমরাও করি’। ”
এই মন্তব্যের এক সপ্তাহ আগে ট্রাম্প হোয়াইট হাউসে একই ধরনের প্রশ্নের জবাবে বিরক্তি প্রকাশ করেছিলেন। তখন ফক্স নিউজের প্রতিবেদক পিটার ডুসি তাঁকে জিজ্ঞাসা করেছিলেন—রাশিয়া ইরানকে সহায়তা করছে—এমন প্রতিবেদনের বিষয়ে তার প্রতিক্রিয়া কী?
গত সোমবার ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনে কথা হয়। ওই আলাপের প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘রাশিয়ানরা বলেছে তারা ইরানের সঙ্গে কোনো গোয়েন্দা তথ্য শেয়ার করছে না। তাই আমরা আপাতত তাদের কথাই বিশ্বাস করতে পারি। আশা করি তারা সত্যিই তা করছে না।’

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৩ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৭ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৯ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
২১ দিন আগে