
পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরাসরি বিনিয়োগের জন্য রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। টাকা পেয়েই আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) শেয়ার কেনা শুরু করেছে বলে জানিয়েছে আইসিবি।
গতকাল সোমবার (২৪ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে আইসিবির কাছে এই অর্থ স্থানান্তর করা হয়। আইসিবি ১৩ হাজার কোটি টাকা চেয়েছিল। প্রাথমিকভাবে ১ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ পেয়েছে।
এই ঋণ ১০ বছরে পরিশোধ করতে হবে, যার মধ্যে প্রথম বছর থাকবে গ্রেস পিরিয়ড অর্থাৎ প্রথম বছরে কিস্তি দিতে হবে না। এরপর প্রতি ছয় মাসে মূলধন ও ৫ শতাংশ সুদসহ কিস্তি পরিশোধ করতে হবে।
এই ঋণ শুধু পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যবহার করা যাবে। এটি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হিসেবে বিবেচিত হবে। বাজারে বড় আকারের সরকারি বিনিয়োগ সাধারণত মূল্যবৃদ্ধি ও স্বাভাবিক চাহিদা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ বিষয়ে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ঋণ পাওয়ার পরই নতুন একটি বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব খোলা হয়েছে এবং গতকাল বেলা ২টার পর থেকে কিছু শেয়ার কেনা শুরু হয়েছে। তিন মাসের মধ্যে বিনিয়োগের অগ্রগতি সম্পর্কে সরকারকে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ পুঁজিবাজারে দীর্ঘ মেয়াদে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য এক শক্তিশালী প্রথম ধাপ হিসেবে কাজ করবে।

স্বল্পমূল্যে বিমান ভ্রমণের (বাজেট ট্রাভেল) সুযোগ দিয়ে আকাশপথে বিপ্লব ঘটিয়েছিল যুক্তরাষ্ট্রের স্পিরিট এয়ারলাইনস। তবে দীর্ঘদিনের সাশ্রয়ী সেবা দেওয়ার পর এবার আর ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে পারল না তারা। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা সংস্থাটি দাঁড়িয়েছে দেউলিয়া হওয়ার প্রান্তে।
২ ঘণ্টা আগে
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে। এক বিবৃতিতে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, গত ২৯ এপ্রিল প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে মহসিন হাবিব চৌধুরীকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক...
৫ ঘণ্টা আগে
২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৫৬ হাজার ৪৭৮টি বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। এ সময় পরিশোধ করা দাবির আর্থিক পরিমাণ ১৫০ কোটি ৮৪ লাখ টাকা। দেশের জীবনবিমা খাতে ধারাবাহিকভাবে দ্রুত দাবি পরিশোধের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মানদণ্ড।
১ দিন আগে
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধমনি পানামা খালকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্নায়ুযুদ্ধ নতুন মোড় নিয়েছে। পানামা খালের প্রবেশপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই মহাশক্তির এই দ্বন্দ্বে সরাসরি জড়িয়ে পড়েছে পানামা সরকার। হংকংভিত্তিক কোম্পানি ‘সিকে হাচিসনে’র বন্দর চুক্তি বাতিল এবং চীনে পানামার...
১ দিন আগে