
দিনাজপুরের বিনোদনকেন্দ্র ‘স্বপ্নপুরীতে’ ঘটে যাওয়া সেখানকার কর্মীদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আরও তিনজনকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গ্রেপ্তারের এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কুশদহ ইউনিয়নের দামাইল এলাকার মো. আজিজুর রহমান (২৫), একই ইউনিয়নের গিলাঝুকি লালঘাট এলাকার মো. মালেক (৪০) ও উত্তর খালিফপুর কাটাবাড়ী গ্রামের মো. শফিকুল ইসলাম (২৫)।
গত রোববার রাতে অনামিকা আক্তার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এক শিক্ষার্থীর করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আরও আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্বপ্নপুরীর কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের কোর্টে পাঠানো হবে।’
উল্লেখ্য, গত রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়র ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ মোট ৮১ জন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে শিক্ষা সফরে যান। পরে বিকেলে তাঁরা বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে যান। সেখানে ঘুরে বেড়ানোর একপর্যায়ে কিছু শিক্ষার্থী স্বপ্নপূরীর ভেতরে ঘোড়ার গাড়ি রাইডে ওঠেন এবং রাইড থেকে নেমে আসার সময় এক শিক্ষার্থী ভুলবশত তাঁর ব্যাগ ফেলে যান। পরে অনামিকা আক্তার নামের এক শিক্ষার্থী ব্যাগটি নিতে গেলে কর্মচারীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জবির একজন শিক্ষকসহ আরও কয়েক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেন। এতে জবির ১২ শিক্ষার্থী ও একজন শিক্ষক আহত হন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬