Ajker Patrika

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন ১৯ জন রোগী ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে ছাড়পত্র পেয়েছে ১৭ জন।

২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এখন হাম আইসোলেশন ওয়ার্ডে ১৫৪ জন রোগী ভর্তি আছে। সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৫৭৮ জন ভর্তি হয়েছে। আর মারা গেছে ৫০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নীরবে পেট্রোডলার চুক্তি বাতিল সৌদির, পেট্রোইউয়ানের উত্থান ঠেকাতেই ইরান যুদ্ধ

বিসিবির অনুরোধে সাড়া না দেওয়ার ‘পুরস্কার’ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে দিচ্ছে ভারত

কুষ্টিয়ায় পীরকে হত্যা: সাবেক শিবির নেতার হুকুমে হামলা চালায় আসামিরা

চট্টগ্রামে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

অবরোধে ক্ষুব্ধ ইরান আটকাতে পারে আরেক জলপথ, সিদ্ধান্ত পাল্টাতে যুক্তরাষ্ট্রকে সৌদির চাপ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত