
রাজশাহী নার্সিং কলেজে তিন মাস ধরে অধ্যক্ষ না থাকায় সৃষ্টি হয়েছে প্রশাসনিক অচলাবস্থা। এতে শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে অবিলম্বে অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১১টা থেকে ক্যাম্পাসে শুরু হওয়া এই কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। এ সময় কলেজ প্রাঙ্গণে জড়ো হন শিক্ষার্থীরা। তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবি জানান। কর্মসূচিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে তিন দিনের আলটিমেটাম ঘোষণা করা হয়।
সংগঠনটির সভাপতি রাশিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অধ্যক্ষ না থাকায় কলেজে নানামুখী সমস্যার সৃষ্টি হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন পাচ্ছেন না, শিক্ষার্থীরাও হয়রানি হচ্ছেন। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা দেখা দিয়েছে। এই অবস্থায় ৭২ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ নিয়োগ না দেওয়া হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শিক্ষার্থীদের এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক। দ্রুত অধ্যক্ষ নিয়োগ দিয়ে কলেজের স্বাভাবিক কার্যক্রম চালু করা জরুরি। অন্যথায় শিক্ষার্থীদের যেকোনো ক্ষতির দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।

সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৪ দিনের এই ক্যাম্পেইনে ১৫০ জন স্বেচ্ছাসেবক ৩৮টি গ্রুপে দায়িত্ব পালন করবেন।
২২ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে ২১৫ গ্রাম হেরোইন ও ৬০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি
৩৩ মিনিট আগে
পুলিশ জানায়, কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল এলাকা থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন জুয়েল হোসেন। পথে হঠাৎ তাঁর মোটরসাইকেলটি সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) ধাক্কা খেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে পড়ে যান। এ সময় একটি চলন্ত বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৩৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে বন্দর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জের পশ্চিম গেট-সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা...
৪২ মিনিট আগে