
বগুড়ার ধুনটে দেয়ালে ছাত্রীর অশ্লীল ছবি সাঁটানোর অভিযোগে পর্নোগ্রাফি মামলায় আনিছুর রহমান নামের সেই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে বগুড়া শহরের কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরে তাঁকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। আনিছুর রহমান উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ছোট এলাঙ্গী গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, আনিছুর রহমান ধুনট শহরে একটি বাসা ভাড়া নিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। গত ৪ ফেব্রুয়ারি প্রাইভেট পড়ানোর একপর্যায়ে একা থাকার সুযোগে এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন।
বিষয়টি স্কুলছাত্রী তার পরিবারের লোকজনকে জানালে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানো বন্ধ করে দেন। ৬ জুন রাতে আনিছুর রহমান ওই শিক্ষার্থীর অশ্লীল ছবি ওই স্কুলছাত্রীর বাড়ির দেয়াল ও বৈদ্যুতিক খুঁটিতে সাঁটিয়ে দেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ৮ জুন রাতে আনিছুর রহমানের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার পর থেকে আনিছুর রহমান পলাতক ছিলেন।
তবে জানতে চাইলে থানা হাজতে থাকা অবস্থায় আনিছুর রহমান দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। শত্রুতা করে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পর্নোগ্রাফি আইনে মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৯ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
২৩ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
২২ ফেব্রুয়ারি ২০২৬