
নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে বেলা ৩টার দিকে উপজেলার তেলিগাতি গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আটপাড়া উপজেলার তেলিগাতি গ্রামের আব্দুল সাত্তারের ছেলে হীরা মিয়া (৫০) এবং একই উপজেলার বড়তলি গ্রামের মৃত বেরাজ মিয়ার ছেলে মো. কাশেম (৪২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে আটপাড়া থানাধীন তেলিগাতি গ্রামে অভিযান চালায় ডিএনসি নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি দল। এ সময় হীরা মিয়ার বসতঘরের পেছন থেকে মাদক সেবনরত অবস্থায় হীরা মিয়া ও মো. কাশেমকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি। আটক ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করলে এবং অপরাধ প্রমাণিত হওয়ায় ম্যাজিস্ট্রেট তাঁদেরকে দোষী সাব্যস্ত করেন। এ সময় দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে তাঁদের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ইতিমধ্যে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৫ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৯ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
২১ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
২৩ দিন আগে