নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চরমোক্তারপাড়া এলাকায় বাসায় কাজের জন্য মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা বলে এক তরুণীকে (১৮) জোর করে আটকে রেখে দেহব্যবসা করানোর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে ওই তরুণী বাদী হয়ে একজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন।
পরে পুলিশ চরমোক্তারপাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী ফাতেমা খাতুনকে (৪৩) গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে বলা হয়, এক বছর আগে ভুক্তভোগী তরুণী পিতার সময়ে ঝগড়া করে ঢাকায় চলে আসে। এরপর ঢাকায় এসে মিতু আক্তার নামে একজনের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং সে সুবাদে তাঁর বাসায় থাকে। গত ১ সেপ্টেম্বর ২০২১ মামলার অভিযুক্ত ফাতেমা খাতুন মিতু আক্তারকে জানায় বাসায় কাজের জন্য একজন মেয়ে দরকার এবং তাঁকে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। এ কথা শুনে মিতু আক্তার তরুণীকে দুর্গাপুর নিয়ে আসে। এরপর ফাতেমা আক্তার তরুণীকে পতিতাবৃত্তি করার কথা বলে কিন্তু এই প্রস্তাবে তরুণী রাজি না হওয়ায় তাকে মারপিট সহ নানা রকম নির্যাতন করে। একপর্যায়ে তরুণী নির্যাতন সহ্য করতে না পেরে এ পেশায় নামতে রাজি হয়। গত বৃহস্পতিবার বিকেলে ৪টার দিকে ফাতেমা আক্তার তরুণীকে সাজগোজ করতে বলে কিন্তু সে রাজি না হওয়ায় তাকে মারপিট শুরু করে। একপর্যায়ে তরুণী দৌড় দিয়ে অভিযুক্তর বাড়ি হতে পালিয়ে যায়। এরপর তরুণী পৌর শহরের মজিবনগর এলাকায় গিয়ে স্থানীয়দের কাছে বিষয়টি খুলে বলে। স্থানীয়রা বিষয়টি শুনে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তরুণীকে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ফাতেমা আক্তার ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ পতিতালয় পরিচালনা করে আসছে। বিভিন্ন জায়গা থেকে মেয়ে এনে এই ব্যবসা করছেন তিনি।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই তরুণীর অভিযোগ আমলে নিয়ে রাতেই মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলার অভিযুক্ত ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
২ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬