
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জন বহিরাগত শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
প্রক্টোরিয়াল মোবাইল টিমের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত পুলিশ টিম গাঁজা সেবনরত অবস্থায় ৩ ছেলে ও ২ মেয়ে শিক্ষার্থীকে আটক করেছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে ওই ৫ জনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক লুৎফুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীর নিষেধাজ্ঞা অমান্য করে তিন ছেলে ও দুই মেয়ে রাত ১০টা থেকে নদীর পাড়ে অবস্থান করছিল। বিষয়টি বিশ্ববিদ্যালয় পুলিশকে জানানো হলে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সহযোগিতা নিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় ৫ গ্রাম গাঁজাসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের সঙ্গে দুটি মোটরসাইকেলও পাওয়া গেছে।
আটক পাঁচজন হলেন, মারিয়া আক্তার পুতুল (১৯), শাহানুর আহমেদ (১৯), জিএম শহিদুল্লাহ (১৮), জারিন তাসনিম রীতি (১৮) ও শামস ইবনে আমিন (১৯)। আটক শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং সবাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বলেও জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন বলেন, গাঁজা সেবনরত অবস্থায় তাঁদের হাতেনাতে আটক করা হয়েছে। আটকদের মধ্যে অনেকেই দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য সেবন করে আসছে বলে জানতে পেরেছি। আটকদের মধ্যে দুজনকে অভিভাবকের অনুরোধে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩ জনকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘আটক সবাইকে থানায় পাঠানো হয়নি। বিশ্ববিদ্যালয় থেকে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাই বাকি তিনজনকেও বিশ্ববিদ্যালয়ের কাছে সোপর্দ করে দিয়েছি। তাঁদের সবাইকে আমার কাছে পাঠানো হলে ব্যবস্থা নেওয়া যেত।’

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১২ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১২ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
২৪ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৪ দিন আগে