
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানিকেও হত্যার দাবি করেছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন। তবে ইরানের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিত নিশ্চিতকরণ দেওয়া হয়নি।
ইরানের ক্ষমতাকাঠামোর ভেতরে দশকের পর দশক ধরে সংযত ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত আলি লারিজানি দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের কৌশল নির্ধারণে ভূমিকা রেখেছেন।
১৯৫৮ সালে ইরাকের নাজাফে জন্ম নেওয়া লারিজানির পরিবারের আদি নিবাস ইরানের আমোল। ধনী এই পরিবারটি শক্তিশালী এক রাজনৈতিক-ধর্মীয় বংশ, যাকে টাইম ম্যাগাজিন একসময় ‘ইরানের কেনেডি পরিবার’ বলে আখ্যা দিয়েছিল।
তাঁর বাবা ছিলেন প্রভাবশালী ধর্মীয় পণ্ডিত। মাত্র ২০ বছর বয়সে লারিজানি ফারিদে মোতাহারিকে বিয়ে করেন, যিনি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহচরের কন্যা। সমসাময়িক অনেকের তুলনায় তাঁর শিক্ষাগত পটভূমি ছিল বেশি ধর্মনিরপেক্ষ। তিনি গণিত ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে পাশ্চাত্য দর্শনে ডক্টরেট সম্পন্ন করেন, যার মূল বিষয় ছিল ইমানুয়েল কান্ট।
এরপর, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তিনি বিপ্লবী গার্ড বাহিনীতে (আইআরজিসি) যোগ দেন। পরে সরকারি দায়িত্বে আসেন, সংস্কৃতিমন্ত্রী হিসেবে কাজ করেন এবং এরপর রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) প্রধান হন।
রাষ্ট্রীয় নীতি নির্ধারণী পর্যায়ে ২০০৫ সালে তিনি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ও ইরানের প্রধান পারমাণবিক আলোচক নিযুক্ত হন, তবে ২০০৭ সালে পদত্যাগ করেন। ২০০৮ সালে তিনি এমপি নির্বাচিত হন এবং পরপর তিন মেয়াদে পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি অনুমোদন নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সর্বশেষ, ২০২৫ সালের আগস্টে লারিজানি আবারও নিরাপত্তা পরিষদের সচিব পদে ফিরে আসেন এবং ইরানের নেতৃত্বের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে পুনরায় আবির্ভূত হন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৮ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
২১ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
২৩ দিন আগে