Ajker Patrika

যোগদানের ৪ দিনের মধ্যেই শিবচর থানার ওসি প্রত্যাহার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
যোগদানের ৪ দিনের মধ্যেই শিবচর থানার ওসি প্রত্যাহার
মো. আমির হোসেন সেরনিয়াবাত। ছবি: সংগৃহীত

মাদারীপুর জেলার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে যোগদানের মাত্র চার দিনের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। ২৪ মার্চ তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে শিবচর থানায় যোগদান করেন। রোববার (২৯ মার্চ) সকাল থেকে ওসিকে প্রত্যাহারের বিষয়টি জানা যায়। এর আগে শনিবার (২৮ মার্চ) তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গত মঙ্গলবার থেকে দায়িত্ব পালন শুরু করেন আমির হোসেন সেরনিয়াবাত। তিনি শিবচর থানায় কয়েক বছর আগে উপপরিদর্শক এবং পরবর্তী সময়ে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৪ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন। মাত্র চার দিনের মধ্যেই শনিবার তাঁকে ক্লোজড করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে প্রত্যাহারের কারণ জানা যায়নি।

জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দীন কাদের বলেন, ‘ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোনো কারণ নেই। স্বাভাবিকভাবেই তাঁকে বদলি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে’ কিশোরী কন্যাকে হত্যা করলেন মা

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

মার্কিন বাহিনীর নতুন মাথাব্যথা ইরানের ‘অদৃশ্য কমান্ডো’

ক্রুকে উদ্ধারে কী কী প্রযুক্তি ব্যবহার করল যুক্তরাষ্ট্র, ইরানিরা কেন খুঁজে পেল না

ইরানে হামলায় সবচেয়ে প্রাণঘাতী ২০০০টি ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে আনছে যুক্তরাষ্ট্র, একটার দাম ১৫ লাখ ডলার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত