Ajker Patrika

ভারত থেকে আনা ক্যাপসিকামের ট্রাক থেকে ওষুধ ও মোবাইল সেট জব্দ

প্রতিনিধি, সাতক্ষীরা
ভারত থেকে আনা ক্যাপসিকামের ট্রাক থেকে ওষুধ ও মোবাইল সেট জব্দ

ভারত থেকে ক্যাপসিকাম আমদানির আড়ালে বিপুল পরিমাণ ওষুধ ও মোবাইল সেট জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে শুল্ক গোয়েন্দা সংস্থা এই অভিযান চালায়। 

জানা যায়, মামুন এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট ভারত থেকে বাংলাদেশে আনা ক্যাপসিকাম খালাস করাচ্ছিল। শুল্ক গোয়েন্দা সংস্থা এই ক্যাপসিকামের কার্টুনগুলো খুলে দেখে। ভারতীয় ওই ট্রাকে থাকা ৮২টি কার্টুনের মধ্যে বেশ কয়েকটিতে ওষুধ ও ৬৪টি ভারতীয় মোবাইল সেট পাওয়া যায়। 

রাতে তল্লাশি চলাকালে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আমির মামুন জানান, কয়েকটি কার্টুন খুলে বেশ কিছু পরিমাণ রেডমি টেন প্রো মোবাইল সেট পাওয়া গেছে। ৮২টি কার্টুনের মধ্যে এখনো অনেকগুলো খুলতে বাকি আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত