
পাইকগাছা (খুলনা): পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করছে অসৎ ব্যবসায়ীরা। প্রতিনিয়ত চিংড়ির মধ্যে জেলি ও পানি প্রবেশের অভিযোগ করে আসছে ক্রেতারা। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল ৭ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
বুধবার বিকেলে সহকরী মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সোলাদানা বাজারে দুটি বাগদা চিংড়ি ভর্তি ট্রাক জব্দ করে। পরীক্ষার পর কিছু চিংড়িতে জেলি ও পানি পুশের নমুনা পান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
একই দিনে আরও ৭ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ৭ ব্যবসায়ী পুশকৃত চিংড়ি পানি ভর্তি ড্রামে করে বিভিন্ন এলাকা থেকে উপজেলা সদরে বিক্রি করতে আনে। গোপন সংবাদে মৎস্য দপ্তরের কর্মকর্তারা চিংড়ি সহ তাঁদের আটক করে। পরে পরীক্ষা নিরীক্ষা করে পুশ শনাক্ত হলে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
এ অভিযানের সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, মৃদুল সরদার, মেকানিক মঞ্জুরুল ইসলাম ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১৩ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬