
যশোরের ঝিকরগাছায় ১১ মাস বয়সী শিশু সন্তানসহ এক প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর ওপর অভিমান করে শিশু সন্তানকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে উপজেলার শরীফপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া এ সব তথ্য নিশ্চিত করেন।
শিশুটির নাম আইমান রহমান এবং সৌদি আরব ফেরত ওই যুবকের নাম ইমামুল হোসেন (২৪)। ইমামুল হোসেন উপজেলার শরীফপুর গ্রামের পশ্চিমপাড়ার আমজাদ হোসেনের ছেলে।
ইমামুল হোসেনের বড় ভাই আলতাফ হোসেন বলেন, ‘রোববার বেলা ১১টার দিকে ইমামুলের স্ত্রী মমতাজ বাড়ি যেতে চান। তবে সোমবার যাওয়ার কথা বলেন ইমামুল। একপর্যায়ে সন্তানকে রেখে চলে যান মমতাজ। এতে স্ত্রীর ওপর অভিমান করে পরে রাত ১২টার দিকে দাদির কাছ থেকে শিশুসন্তান আয়মানকে নিজের কাছে এনে শ্বাসরোধ করে হত্যার পর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইমামুল।’
স্থানীয় ইউপি সদস্য শাহাজান আলী বলেন, ৭ বছর ধরে সৌদি আরব থাকতেন ইমামুল। মাস ৬ আগে বাড়িতে বেড়াতে আসেন। দু-এক দিন পর ফেরত যাওয়ার কথা ছিল। পরিবারের অমতে বড় ভাইয়ের শ্যালিকাকে বিয়ে করেন ইমামুল।
মরদেহ উদ্ধারকারী উপপরিদর্শক (এসআই) মো. মোকলেছুজ্জামান বলেন, শিশুটির গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন ইমামুল।
ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, এ ঘটনায় একটি হত্যা ও একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
৯ ঘণ্টা আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৪ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৪ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১২ দিন আগে