
পিএমজি দক্ষিণাঞ্চলের মেইল অপারেটর পদে মৌখিক বদলি পরীক্ষায় অংশ নিতে এসে দুই জন আটক হয়েছেন। আজ রোববার (৭ জুন) দুপুরে তাদের পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে সোনাডাঙ্গা থানায় নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিকস ডিভাইসও উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দুলাল গ্রামের বাসিন্দা মুসলিম আলীর ছেলে হুমায়ুন মিয়া ও সিরাজগঞ্জ জেলার বেলফুলিয়া উপজেলার আশ্রাব আলীর ছেলে মনিরুল ইসলাম।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পিএমজি দক্ষিণাঞ্চলের মেইল অপারেটর পদে প্রার্থী ছিলেন আটক হওয়া উল্লিখিত দুই জন। গত ১৫ মে লিখিত পরীক্ষায় তাদের স্থানে অপর দুই জন বদলি পরীক্ষায় অংশ নেয়।

জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকালে পরিচালিত অভিযানে দুইজনকে পৌর শহর এবং একজনকে ধানুয়াকামালপুর ইউনিয়নের রহিমপুর এলাকা থেকে আটক করা হয়।
৩ মিনিট আগে
কক্সবাজারের চৌফলদণ্ডীতে রাখাইন সম্প্রদায়ের ২০০ বছরের প্রাচীন শ্মশানের তিন একরের বেশি জমি দখল করে লবণ ও চিংড়ি চাষের অভিযোগ উঠেছে। এতে মরদেহ সৎকারে সমস্যায় পড়েছেন রাখাইন সম্প্রদায়ের লোকজন। জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান কাগজপত্র যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
১৫ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি গুদাম লিজ নেওয়ার পর গাছ কেটে বিক্রি, সরকারি মালামাল বিক্রি এবং গুদামের জায়গায় অনুমোদন ছাড়া জ্বালানি তেলের পাম্প স্থাপনের অভিযোগ উঠেছে স্থানীয় এক এনসিপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. ইমরান উদ্দিন সব অভিযোগ অস্বীকার করেছেন।
১৯ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১২ দিনের ব্যবধানে পাঁচ মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ হওয়ায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। নিখোঁজদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। পরিবারগুলোর করা জিডির ভিত্তিতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছে নালিতাবাড়ী সার্কেল।
২২ মিনিট আগে