
ছেলে ও ছেলের স্ত্রীদের অত্যাচার সইতে না পেরে বাড়ি ছেড়ে মসজিদে অবস্থান করছেন ১০৭ বছর বয়সী বৃদ্ধ নওশের আলী সরদার। গত শনিবার থেকে ডুমুরিয়ার চুকনগর বাসস্ট্যান্ডের জামে মসজিদে আছেন তিনি।
বয়সের ভারে নুয়ে পড়া নওশের আলীর কথা থেকে জানা গেছে, বৃদ্ধের ছয় ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁর বয়স ১০৭ বছর। তিনি ছেলে ও ছেলের স্ত্রীদের অত্যাচার সইতে না পেরে বাড়ি ছেড়েছেন। ছেলেদের সামনেই ছেলেদের স্ত্রীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। ছেলেরা যে একেবারে অসচ্ছল তাও নয়। ছয় ছেলের একজন সেনাবাহিনীতে চাকরি করেন, একজন বিদেশে থাকেন, দুজন বিদেশফেরত এবং দুই ছেলে চাষাবাদ করেন। বৃদ্ধের সহায়সম্বলও কম ছিল না।
কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধ বলেন, শুধু বাড়িতে ১ দশমিক ৫ একর জমি ছাড়াও অনেক সম্পত্তি ছিল। কিন্তু সব সম্পত্তি ছেলেরা লিখে নিয়েছেন।
এ বিষয়ে বৃদ্ধের বড় ছেলে আব্দুর রাজ্জাকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি উল্টো বাবাকেই দোষারোপ করেন। একই সঙ্গে বাবাকে ফিরিয়ে নিয়ে যেতে অনীহা প্রকাশ করেছেন। পরে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কয়েক দফা কথা বললে তিনি জানান, তাঁদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। গতকাল সোমবার বৃদ্ধ বাবাকে তাঁরা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছিলেন।
ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে চুকনগর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইউসুফ আজাদী বলেন, বৃদ্ধ নওশের আলীর খোঁজে কেউ আসেনি। একপর্যায়ে ওই এলাকার ইউপি সদস্য আবুল বাশারের মোবাইল ফোনে কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান বলেন, ‘আমি বিষয়টি এইমাত্র জানলাম। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৪ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৮ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬