গাংনী (মেহেরপুর): ফ্রি ফায়ার-পাবজি গেমের আইডি নিয়ে বিরোধের জেরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে তারই খেলার সাথি শ্বাসরোধ করে হত্যা করেছে। আজ বুধবার দুপুর ২টায় এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন মেহেরপুরের গাংনী থানার ওসি বজলুর রহমান।
নিহত আবির হোসেন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও মিনাপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল হকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মুজাহিদ (১৫), হামিম (১৪) ও আবির (১১) পরস্পর আত্মীয়। তারা এক সঙ্গেই খেলাধূলা করত। করোনার মধ্যে স্কুল বন্ধ থাকায় তারা মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়ে। ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলতো তারা। কয়েক সপ্তাহ আগে মুজাহিদের গেম অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে আবির। সেই অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ছিল বলে দাবি করে মুজাহিদ। ফ্রি ফায়ার ও পাবজি গেমের অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড নয়তো টাকা ফেরত চায় সে। এ নিয়েই শুরু হয় বিরোধ।
জানা যায়, আজ ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য নুহু নবীর ছেলে হামিমকে সঙ্গে নিয়ে আবির হোসেনকে ডেকে নিয়ে মারধর করে মুজাহিদ। এক পর্যায়ের হামিমের প্যান্টের বেল্ট খুলে আবিরের গলা চেপে শ্বাসরোধ করে। এতে ঘটনাস্থলেই আবিরের মৃতু হয়। পরে আবিরের কাছে থাকা তার মায়ের সেলফোন নম্বরে কল করে মুজাহিদ। হিন্দি ভাষায় ১ লাখ টাকা চাঁদা দাবি করে সে। এরপর স্বজনরা আবিরের খোঁজ শুরু করে এবং ৯৯৯ নম্বরে কল দেয়। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুজাহিদ ও হামিমকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যার কথা স্বীকার করে তারা এবং মরদেহের সন্ধান দেয়।
গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, এ ঘটনায় আবিরের মা রোজিনা খাতুন বাদী হয়ে মুজাহিদ ও হামিমের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করেছে। আসামিরা মেহেরপুর আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আসামিরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের যশোর কিশোর সংশোধনাগারে রাখা হয়েছে।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২০ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২০ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২৪ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬