
অবৈধভাবে বসবাসের অভিযোগের ভারতের গয়া বিমানবন্দরে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বাবু জো বড়ুয়া ওরফে রাজীব দত্ত নামে ওই বাংলাদেশি আট বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাঁরা জানান, ওই ব্যক্তি গয়া জেলার একটি মঠে বৌদ্ধ ভিক্ষু সেজে ছিলেন।
গত শুক্রবার থাইল্যান্ডে যাওয়ার জন্য একটি ফ্লাইটে উঠতে গেলে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী রাজীব দত্তকে আটক করেন। তদন্তের সময় কর্তৃপক্ষ দেখতে পায়, রাজীব বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই বসবাস করছিলেন। ভুয়া নথিপত্র বানিয়েছিলেন তিনি। অবশ্য এর আগেই তাঁর বিরুদ্ধে নোটিশ জারি করেছিল কর্তৃপক্ষ। পরবর্তী পদক্ষেপের জন্য তাঁকে মগধ মেডিকেল পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
গয়ার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) আশীষ ভারতির উদ্ধৃতি দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাংলাদেশি নাগরিক বিহার রাজ্যের গয়া জেলায় আট বছর ধরে পাসপোর্ট বা ভিসা ছাড়া বসবাস করছিলেন। তিনি গয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁর কাছ থেকে উদ্ধারকৃত নথিগুলো ভুয়া। তাঁকে গয়া বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে সন্দেহজনক আচরণ দেখে রাজীব দত্তকে জিজ্ঞাসাবাদ করে বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটি গ্রুপ। একপর্যায়ে স্বীকার করেন, আট বছর ধরে তিনি গয়ায় বৌদ্ধ ভিক্ষু হিসেবে বসবাস করছিলেন। প্রকৃতপক্ষে তিনি বাংলাদেশি নাগরিক।
গ্রেপ্তারের সময় কর্তৃপক্ষ তাঁর কাছ থেকে বিভিন্ন নামের একাধিক পাসপোর্ট এবং বিভিন্ন ধরনের নথি উদ্ধার করে যার মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড রয়েছে। এ ছাড়া, ১ হাজার ৫৬০ থাই বাথ, ৫ ইউরো, ৪১১ মার্কিন ডলার এবং ৩ হাজার ৮০০ ভারতীয় মুদ্রাসহ বিভিন্ন বিদেশি মুদ্রা তার কাছে পাওয়া গেছে। তদন্তে আরও জানা গেছে, তিনি ভুয়া পরিচয়ে পাসপোর্ট তৈরি করেছেন।

ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৩ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২১ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬