আপনি যদি মনে করে থাকেন, আঙুলের ছাপ একদম নিরাপদ। কোনোভাবেই এর জালিয়াতি সম্ভব নয়, তাহলে আপনি ভুল। ভারতের তেলেঙ্গানায় ২৫ হাজার টাকায় আঙুলের ছাপ বদল করায় যায় মাত্র ২৫ হাজার টাকায়। সম্প্রতি এমনই এক চক্রের দুই সদস্যসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সার্জারির মাধ্যমে অনেকে আঙুলের ছাপ বদল করে কুয়েতে যাওয়ার আবেদনও করেছেন। সম্প্রতি সার্জারি করে আঙুলের ছাপ বদলাতে কাডাপা থেকে হায়দরাবাদে এসেছিলেন বেশ কয়েকজন। উঠেছিলেন একটি হোটেলে। তবে পুলিশ তাদের সার্জারি করার মূল হোতাকে গ্রেপ্তার করায় তা আর হয়ে ওঠেনি। গ্রেপ্তারকৃত দুজন হলেন—গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি ও সাগাবালা ভেঙ্কাট রামানা।
গত সোমবার ঘাটকেশর পুলিশের সঙ্গে মালকাজগিরি জোন পুলিশের একটি বিশেষ দল একটি যৌথ অভিযান পরিচালনা করে গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি, সাগাবালা ভেঙ্কট রমনা, বোভিল্লা শিব শংকর রেড্ডি এবং রেন্ডলা রমা কৃষ্ণ রেড্ডি নামে চারজনকে গ্রেপ্তার করে। বোভিল্লা শিব শংকর ও রেন্ডলা রামা কৃষ্ণ কুয়েতে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেছিলেন। তাদের কর্মকাণ্ডের কারণে তাদের দেশটি থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি তাঁরা আঙুলের ছাপ বদলে কুয়েতে ফেরার লক্ষ্যেই সার্জারি করতে এসেছিলেন।
পুলিশ জানিয়েছে—৩৬ বছর বয়েসি গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি পেশায় এক রেডিওলজিস্ট এবং এক্স–রে টেকনিশিয়ান। বাড়ি কাডাপা জেলায়। তাঁর সহযোগী ৩৯ বছর বয়সী সাগাবালা ভেঙ্কাট রামানা পেশায় অ্যানেসথেসিয়া টেকনিশিয়ান। কাজ করেন তিরুপাথির ডিবিআর হাসপাতালে।
পুলিশ আরও জানিয়েছে, এই দুজন ভারতের রাজস্থান, কেরালাসহ বিভিন্ন রাজ্যে এ ধরনের অন্তত ১১টি সার্জারি করেছেন। যারা এরই মধ্যে সার্জারি করে ফেলেছে, পুলিশ তাদের সন্ধানে তল্লাশি শুরু করে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে