
ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলায় গতকাল বৃহস্পতিবার রাতে একটি সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দেশটির বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। ভারতীয় বিমানবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, নিহত দুই পাইলট হলেন—স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর।
বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সুখোই সু–৩০ বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর মারাত্মক আহত হয়ে প্রাণ হারিয়েছেন। ভারতীয় বিমানবাহিনীর সব সদস্য নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং এই শোকের মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘ভারতীয় বিমানবাহিনীর সব সদস্য আন্তরিক সমবেদনা জানাচ্ছেন এবং এই শোকের সময়ে আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।’
সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগে প্রশিক্ষণ মিশনে ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই নিখোঁজ হয়ে যায়। বিমানটি জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল, যা দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে।

কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবরে বলা হয়েছে, বিমানটি একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, তারা পাহাড়ের দিক থেকে একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে সেখানে আগুনের গোলাও দেখা যায়।
সুখোই সু–৩০ এমকেআই একটি দুই আসনবিশিষ্ট দূরপাল্লার যুদ্ধবিমান। এটি রাশিয়ার বিমান নির্মাতা প্রতিষ্ঠান সুখোই তৈরি করেছে। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর জন্য রাষ্ট্রায়ত্ত মহাকাশ ও বিমান নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (হাল) লাইসেন্সের অধীনে এই বিমান তৈরি করে। এই যুদ্ধবিমানটি প্রথম ১৯৯৭ সালে ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে ২৬০ টির বেশি সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান রয়েছে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১১ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৩ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৪ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৯ দিন আগে