
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতেই যাত্রা থেমে গেল ম্যানচেস্টার সিটির। দুই লেগেই রিয়ালের কাছে হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি। এরপরও হতাশ না হয়ে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন পেপ গার্দিওলা। সামনের মৌসুমে দারুণ কিছু করার বার্তা দিলে রাখলেন ম্যানসিটির প্রধান কোচ।
প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে ৩-০ গোলে হেরেছিল ম্যানসিটি। কোয়ার্টার ফাইনালে যেতে তাই ৪-০ গোলের কঠিন সমীকরণ মেলাতে হতো তাদের। এই সমীকরণ তো মেলাতেই পারেনি—উল্টো ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে হেরে গেছে স্বাগতিকেরা। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় পরের পর্বের টিকিট কেটেছে মাদ্রিদের প্রতিনিধিরা। এ নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবারের মতো চ্যাম্পিয়নস লিগ থেকে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল।
নিজেদের মাঠে শুরুতেই দশজনের দলে পরিণত হয় ম্যানসিটি। ম্যাচের ২০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট লাইনে হাত দিয়ে ঠেকিয়ে লাল কার্ড দেখেন বার্নার্দো সিলভা। স্পট কিক থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিয়ুস। ৪১ মিনিটে আর্লিং হালান্ড এই গোলটার শোধ দেন। অতিরিক্ত সময়ে ভিনিসিয়ুস নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোল করলে সফরকারীদের জয় নিশ্চিত হয়।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘আমার খেলোয়াড়রা সব সময়ই লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে। ৩-০,৪-০ এবং ১০ জন নিয়ে ১১ জনের বিপক্ষে খেলা—এটা প্রায় অসম্ভব ছিল। তবু আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা আবার ফিরব। আমরা শিখছি, দলে অনেক নতুন খেলোয়াড় আছে। তবে ১০ জন নিয়ে পুরো ম্যাচ খেলতে হওয়ায় আমরা আসল খেলাটা দেখাতে পারিনি। ৫-১ ব্যবধানে এগিয়ে পরের পর্বে উঠায় রিয়ালকে অভিনন্দন জানাই। তারা অসাধারণ দল। আপনি ভুল করলেই তারা শাস্তি দেয়।’
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর সিটির সামনে এখন নতুন চ্যালেঞ্জ। আগামী ২২ মার্চ কারাবাও কাপের ফাইনালে আর্সেনালের বিপক্ষে খেলবে তারা। এফএ কাপ কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ লিভারপুল। এ ছাড়া প্রিমিয়ার লিগেও লড়াই চালিয়ে যেতে হবে সিটিজেনদের।
গার্দিওলা স্বীকার করেন, ‘আমরা এখনো সম্পূর্ণ দল হয়ে উঠিনি। এটা বাস্তবতা। তবে আমাদের সামনে ফাইনাল আছে, এফএ কাপ আছে, লিগে লড়াই আছে। আমাদের ভালোভাবে মৌসুম শেষ করতে হবে এবং আগামী মৌসুমের জন্য প্রস্তুতি নিতে হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৮ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
২২ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
২৪ দিন আগে