
বিশ্বকাপের গ্রুপপর্বের হিসাব-নিকাশ চুকে গেছে। এখন আর ভুল শুধরে নেওয়ার কোনো অবকাশ নেই; স্রেফ একটি হার মানেই টুর্নামেন্ট থেকে চিরতরে বিদায়। এমন এক অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে শেষ বত্রিশের লড়াইয়ে আজ রাত ১১টায় হিউস্টনে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও জাপান। শক্তির বিচারে কার্লো আনচেলত্তির ব্রাজিল কাগজ-কলমে ফেবারিট হলেও, গত অক্টোবরের প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জাপানের ৩-২ ব্যবধানের জয় এই ম্যাচটিকে ঘিরে রোমাঞ্চ ও অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
হিউস্টনের ডায়নামো স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেওয়া সেলেসাওরা এবার মাঠে নামছে এক ভিন্ন আত্মবিশ্বাস নিয়ে। চোটের কারণে রাফিনিয়ার অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হলেও, ডান প্রান্তে হুট করেই আলো কেড়ে নিয়েছেন ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ান।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে অ্যান্ডি রবার্টসনকে প্রেস করে বল কেড়ে নেওয়া এবং ভিনিসিয়ুস জুনিয়রের প্রথম গোলের উৎস হওয়া রায়ানের ওপর ভরসা রাখছেন আনচেলত্তি। নকআউট পর্বের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে নিজের রোমাঞ্চ ও সতর্কবার্তা লুকিয়ে রাখেননি বোর্নমাউথের এই তারকা। প্রথমবার বিশ্বকাপের নকআউটে খেলার অনুভূতি প্রকাশ করে রায়ান বলেন, ‘গ্রুপপর্বে আমরা জানি ভুলগুলো শুধরে নেওয়া যায়। কিন্তু এখন এটা বাঁচা-মরার লড়াই। জাপান দলে অনেক মানসম্মত খেলোয়াড় আছে, তবে আমাদের গ্রুপটাও অসাধারণ। ভিনিসিয়ুস জুনিয়র ইতিমধ্যেই ব্যালন ডি’অর জিতেছে। ম্যাচটি কঠিন হবে, তবে আমরা জয়ের জন্য আমাদের সেরাটা দেব।’
তবে প্রতিপক্ষ জাপানের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করা হলে সংবাদ সম্মেলনে বেশ হাস্যরসের সৃষ্টি করে অকপটে স্বীকার করেন রায়ান, ‘সত্যি বলতে আমি জানি না ওদের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় কে। ভিডিও দেখেই কেবল তা বলতে পারব।’
আন্ডারডগ হিসেবে মাঠে নামলেও ব্রাজিলকে আবারও স্তব্ধ করে দেওয়ার ছক কষছে সামুরাই ব্লুরা। হাঁটুর গুরুতর চোটের কারণে স্কোয়াডে থেকেও মাঠে নামতে পারছেন না মোনাকোর ফরোয়ার্ড তাকুমি মিনামিনো। তবে মাঠের বাইরে থেকেও দলের মনস্তাত্ত্বিক লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন তিনি। আট মাস আগের প্রীতি ম্যাচে ব্রাজিলের জাল কাঁপানো ৩১ বছর বয়সী এই তারকা হিউস্টনের লড়াইয়ে জাপানের মূল অস্ত্র হিসেবে দেখছেন তাঁদের মনস্তাত্ত্বিক অবস্থানকে। মিনামিনো বলেন, ‘আমরা যদি সব সময়কার মতো আন্ডারডগ মানসিকতা নিয়ে খেলি, তবে আমার বিশ্বাস, এই এক ম্যাচের লড়াইয়ে আমাদের বিশেষ কিছু করার সামর্থ্য আছে।’
প্রথম তিন ম্যাচে তিন ধরনের ফরমেশন ব্যবহার করে অপরাজিত থাকা আনচেলত্তির ব্রাজিল হয়তো এই ম্যাচে স্কটল্যান্ডকে হারানো উইনিং কম্বিনেশনটাই ধরে রাখবে। নকআউটের মঞ্চে ইতিহাস অবশ্য ব্রাজিলের পক্ষে কথা বলে। কারণ বিশ্বকাপে এশীয় দলগুলোর বিরুদ্ধে তাদের রেকর্ড শতভাগ জয়ের। কিন্তু ফুটবলের চিরন্তন সত্য হলো, অতীতের পরিসংখ্যান বর্তমানের ৯০ মিনিটের ভাগ্য নির্ধারণ করে না। হিউস্টনের ঘাসে আজ রাতে কার্লো আনচেলত্তির প্রেসিং ফুটবল নাকি হাজিমে মোরিয়াসু কাউন্টার অ্যাটাক শেষ হাসি হাসবে, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে যায় দক্ষিণ কোরিয়ার। দলের বাজে পারফরম্যান্সে দেশটির রাষ্ট্রপতি লি-জি মিউং কড়া সমালোচনা করেছেন। এমন অবস্থায় দ্রুতই পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়া কোচ হং মিউং-বো।
১০ মিনিট আগে
২৫ জুন মায়ামিতে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে যখনই নেইমারকে নামালেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, তখনই গ্যালারিতে শোনা যায় চিৎকার। ৯৮১ দিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন বলে কথা। এমন উচ্ছ্বাস তো থাকবেই। মাঠে নেমেই সেদিন দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
৪৩ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট দল ফের ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর এবার জিম্বাবুয়ে সফরেও দেখা যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। হারারেতে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া একমাত্র টেস্টের প্রথম দিনেই বেকায়দায় পড়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদে
১ ঘণ্টা আগে
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা হলো আরও ৫ মিনিট।দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস তখন হয়তো মনে মনে অতিরিক্ত সময়ের কৌশল সাজাচ্ছিলেন। গ্যালারিতে থাকা হাজারো দর্শকও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন আরও ৩০ মিনিটের স্নায়ুচাপের জন্য। কিন্তু ফুটবল বিধাতার মনে তখন অন্য এক নাটকীয় চিত্রনাট্য লেখা।
৭ ঘণ্টা আগে