Ajker Patrika

কোরিয়াকে বিধ্বস্ত করে ফাইনালে অস্ট্রেলিয়াকে পেল জাপান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৮: ১০
কোরিয়াকে বিধ্বস্ত করে ফাইনালে অস্ট্রেলিয়াকে পেল জাপান
দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জাপান। ছবি: এএফপি

সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে জাপান-দক্ষিণ কোরিয়া সেমিফাইনাল হয়েছে একেবারে একতরফা। জাপানের কাছে স্রেফ উড়ে গেছে দক্ষিণ কোরিয়া। একতরফা সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট কেটেছে জাপান। শিরোপার লড়াইয়ে তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

পার্থে গতকাল নারী এশিয়ান কাপের সেমিফাইনালে চীনকে ২-১ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। আজ সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে জাপান-দক্ষিণ কোরিয়া। ৪-১ গোলে জিতে ফাইনালের টিকিট কেটেছে জাপান। দলের গোল চারটি করেছেন ভিন্ন চার জাপানি ফুটবলার। ২১ মার্চ হবে জাপান-অস্ট্রেলিয়া ফাইনাল।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আজ ৩০ মিনিট পেরোনোর আগেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে জাপান। ১৫ ও ২৫ মিনিটে গোল দুটি করেন দুই জাপানি স্ট্রাইকার রিকো উয়েকি ও মাইকা হামানো। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে জাপান।

দ্বিতীয়ার্ধে শেষভাগে গোল দেখতে পান ভক্ত-সমর্থকেরা। ৭৬ মিনিটে জাপানের তৃতীয় গোলটি করেন তাদের ডিফেন্ডার সাকি কুমাগাই। ম্যাচে প্রথম গোলের দেখা দক্ষিণ কোরিয়া পেয়েছে ৭৮ মিনিটে। কাং–চায়ে রিমের গোলটি কেবল ব্যবধানই কমাতে পেরেছে। ৮১ মিনিটে জাপানের রেমিনা চিবা গোলব্যবধান ৪-১ করে ফেলেন।

সবশেষ ২০২২ সালে ভারতে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল চীন। তবে এই দল দুটিই এবার সেমিফাইনালে বাদ পড়েছে। জাপান ২০১৪ ও ২০১৮ সালে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। দুইবারই তাদের কাছে হেরে শিরোপা খুইয়েছে অস্ট্রেলিয়া। এবারও সেই অস্ট্রেলিয়াকে পেল জাপান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুদ্ধ এড়াতে গ্রহণযোগ্য প্রস্তাব দিয়েছিল ইরান, ‘অভিভূত’ হয়েছিল ব্রিটিশরা

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার প্রস্তুতি

অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে ফিরলে দাফন

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, উত্তরের ৫ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত