
নিজেদের কাজ সেরে রেখেছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের সেরা হয়ে নকআউটে পা রেখেছে কার্লো আনচেলত্তির দল। গ্রুপপর্বের লড়াই শেষে এবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের নকআউটের প্রতিপক্ষ কারা হবে সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপপর্ব শেষ করেছে ব্রাজিল। শেষ ষোলতে উঠার লড়াইয়ে আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে নামবে ব্রাজিল। নেইমার-ভিনিসিয়ুসরা খেলবে ‘এফ’ গ্রুপে থাকা জাপান, নেদারল্যান্ডস কিংবা সুইডেনের বিপক্ষে। শেষ পর্যন্ত নকআউট ব্রাজিলের প্রতিপক্ষ কারা হবে সেটা জানার জন্য গ্রুপপর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ৭। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে মরক্কো। স্কটল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট, আর টেবিলের তলানীতে থাকা হাইতি এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।
বিশ্বকাপের সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপের শীর্ষ দল খেলবে ‘এফ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। এই মুহূর্তে সেই অবস্থানে রয়েছে জাপান। তবে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করে সমীকরণ বদলে যেতে পারে। সে ক্ষেত্রে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে নেদারল্যান্ডস ও সুইডেনও।
জাপানের সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে নেদারল্যান্ডস। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সুইডেন। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল ভোরে সুইডেনের বিপক্ষে খেলতে নামবে জাপান। একই সময় শুরু হওয়া অপর ম্যাচে ডাচদের প্রতিপক্ষ তিউনিসিয়া। এই দুই ম্যাচের ফলের ওপরই নির্ভর করবে নকআউটের ব্রাজিলের বিপক্ষে কারা খেলবে।
সেলেসাওরা দ্বিতীয় রাউন্ড পেরোতে পারলে ৫ জুলাই শেষ ষোলোতে খেলবে। এরপর ১১ জুলাই কোয়ার্টার ফাইনাল, ১৫ জুলাই সেমিফাইনাল এবং ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনাল হবে।
এবারের বিশ্বকাপ ইতিহাসের প্রথম আসর, যেখানে অংশ নিচ্ছে ৪৮ দল। ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দলসহ মোট ৩২ দল জায়গা করে নেবে নকআউট পর্বে।

নেপাল ফুটবল সংস্থাকে (এএনএফএ) তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করেছে ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই আজ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। তাতে করে এ বছরের নভেম্বরে হতে যাওয়া সাফে তাদের অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।
৯ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে চলছে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়রদের মধ্যে জমে উঠেছে গোল্ডেন বুটের প্রতিযোগিতা। শুধু খেলোয়াড়দের মধ্যেই নয়, দলগুলোর মধ্যেও চলছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে ব্রাজিল-জার্মানির মধ্যে চলছে ‘টম অ্যান্ড জেরি’র মতো খেলা। কখনো এগিয়ে যাচ্ছে
১ ঘণ্টা আগে
সাংহাইয়ের একটি স্পোর্টস বারে তখন উচ্ছ্বাসের বিস্ফোরণ। বিশাল পর্দায় প্রদর্শিত খেলায় জাপানের আক্রমণ। মুহূর্তের মধ্যেই আয়াসে উয়েদার হেডে বল জড়িয়ে গেল জালে। তিউনিসিয়ার বিপক্ষে জাপানের চতুর্থ গোল। সঙ্গে সঙ্গে নীল জার্সি পরা সমর্থকদের চিৎকারে কেঁপে ওঠে বারটি।
২ ঘণ্টা আগে
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচটা হয়ে রইল ভিনিময়। জোড়া গোলে ম্যাচ জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বলেই নয়। মায়ামিতে আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে হ্যাটট্রিকটাও তিনি প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু গোল বাতিল হওয়ায় সেটা আর সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগে