
অম্লমধুর এক সময় যাচ্ছে নেইমারের। মাঠে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। পেলেও যে খুব ধারাবাহিকভাবে খেলতে পারছেন,ব্যাপারটা তেমনও নয়। আজ ব্রাজিলিয়ান সিরি-‘আ’তে খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। তবে বাদ পড়েছেন পরের ম্যাচ থেকেই।
সিরি ‘আ’ তে আজ রেমোকে ২-০ গোলে হারিয়েছে সান্তোস। গোল না পেলেও ৪০ মিনিটে সতীর্থ থাচিয়ানোকে দিয়ে গোল করিয়েছেন নেইমার। তবে কার্ড নিষেধাজ্ঞার কারণে নেইমার মিস করছেন পরের ম্যাচ। ৮৭ মিনিটে রেফারি সাভিয়ো পেরেইরা সাম্পাইও হলুদ কার্ড দেখিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলারকে। জয়ের পরও তাই কার্ডের কারণে রেফারির ওপর ক্ষোভ ঝেড়েছেন নেইমার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা অন্যায়। আমাকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে ফেলে দেওয়া হয়েছে। এটা প্রথমবার নয়, তৃতীয় বা চতুর্থ ফাউল ছিল। আমি প্রতিপক্ষের দিকে এগিয়ে গিয়েছিলাম এবং একটি হলুদ কার্ড পেয়েছি।’
৮৭ মিনিটে ফাউলের শিকার হয়ে প্রতিপক্ষের দিকে তেড়ে যান নেইমার। তাতেই দেখেন হলুদ কার্ড। রেফারি স্যাভিও খেলোয়াড়দের সম্মান করতে জানেন না বলে অভিযোগ নেইমারের।ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘স্যাভিও এমনই। তিনি খেলায় তারকা হতে চান। খেলোয়াড়দের তিনি সম্মান করতে জানেন না। তিনি কথা বলতে চান না। সবকিছু একাই নিয়ন্ত্রণ করতে চান তিনি।’
নেইমারের নামের পাশে আজ এক অ্যাসিস্ট লেখা থাকলেও সান্তোসের দুটি গোলেই তাঁর অবদান রয়েছে। ৪০ মিনিটে বল বাতাসে ভাসিয়ে রেমোর বক্সে ফেলেন নেইমার। তাঁর অ্যাসিস্ট থেকে গোল করেন থাসিয়ানো।
প্রথমার্ধ ১-০ গোলে শেষ করা সান্তোস দ্বিতীয় গোলের দেখা পায় ম্যাচের শেষ মুহূর্তে এসে। ৮৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে নেইমার রেমোর রক্ষণদুর্গ ভেদ করে পাস দেন। সেই পাস গঞ্জালো এসকোবার দিয়েছেন ময়জেস। এরপর ময়জেস লক্ষ্যভেদ করেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখার পর সেই গোলের বৈধতা দেওয়া হয়েছে।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ১৮ মে বিশ্বকাপের দল ঘোষণা করবেন। বিশ্বকাপ দলে সুযোগ পেতে নেইমারের কাছে এখন প্রত্যেক ম্যাচ গুরুত্বপূর্ণ। কিন্তু দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তিনি খেলার সুযোগ পান কি না, সেটা বড় প্রশ্ন। সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, আনচেলত্তি নাকি এরই মধ্যে বিশ্বকাপের দল চূড়ান্ত করে ফেলেছেন।
৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সিরি-‘আ’র পয়েন্ট তালিকার ১৩ নম্বরে সান্তোস। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২০ দল। এই টুর্নামেন্টে সান্তোসের পরবর্তী প্রতিপক্ষ ফ্ল্যামেঙ্গো। রোববার বাংলাদেশ সময় রাত আড়াইটায় শুরু হবে সান্তোস-ফ্ল্যামেঙ্গো ম্যাচ। তবে সান্তোসের এই ম্যাচ খেলতে হবে নেইমারকে ছাড়াই।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৮ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৮ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২৪ দিন আগে