
প্রথম ক্রীড়াবিদ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আমিনুল হক। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও গোলরক্ষক আজ শপথ নিয়েছেন। নবগঠিত বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমিনুল হককে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বিসিবি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়কের নেতৃত্ব বাংলাদেশের খেলাধুলার অনেক মানোন্নয়ন হবে বলে মনে করে দেশের ক্রিকেট বোর্ড। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমিনুল হকের মতো একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। ক্রীড়াবিদদের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং আকাঙ্ক্ষা ভালোই বোঝেন তিনি।’
একজন ক্রীড়াবিদ হিসেবে তাঁর চিন্তাধারা দেশের খেলাধুলার উন্নয়নে অনেক কার্যকরী হবে বলে মনে করেন বুলবুল। বিসিবি সভাপতি বলেন, ‘একজন ক্রীড়াবিদ হিসেবে তার অভিজ্ঞতা খেলাধুলার উন্নয়নে ইতিবাচক প্রভাব রাখবে। বাংলাদেশে ক্রীড়াবিদদের জন্য অগ্রগতির সুযোগ নিশ্চিত করে সব স্তরে খেলাধুলার প্রসারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বিসিবি।’
১৯৯৪ সাল থেকে ক্যারিয়ার শুরু করা আমিনুল পেশাদার ফুটবল খেলেছেন টানা ২০ বছর। বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চক্রে।জাতীয় দলের হয়ে ২০০৩ সালে সাফ জিতেছেন তিনি। ২০১০ সালে এসএ গেমসে সোনা জয়ের পেছনে বাংলাদেশকে নেতৃত্ব দেন এই গোলরক্ষক।
এর আগে কোনো ক্রীড়াবিদই ক্রীড়ামন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেননি। সাবেক ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী ছিলেন ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৭ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে