
ভ্যালেন্টাইনস ডের দিনই (১৪ ফেব্রুয়ারি) ইতালির বিখ্যাত প্রাকৃতিক শিলাস্তম্ভ ‘লাভার্স আর্চ’ বা প্রেমের সেতুটি ধসে পড়েছে সাগরে। কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝোড়ো হাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিবিসি জানিয়েছে, আড্রিয়াটিক উপকূলবর্তী মেলেন্দুনিও শহরের সান্ত’আন্দ্রেয়া এলাকায় অবস্থিত প্রাকৃতিক পাথরের অর্ধবৃত্তাকার ওই স্থাপত্য কাঠামোটি দীর্ঘদিন ধরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র ছিল। বিশেষ করে, প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এটি বিশেষভাবে জনপ্রিয় ছিল। এটি দক্ষিণ ইতালির উপকূলীয় অঞ্চলের একটি পরিচিত প্রতীক হিসেবে বিবেচিত হতো।
মেলেন্দুনিওর মেয়র মাউরিজিও সিস্টার্নিনো স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘এটি এক অনাকাঙ্ক্ষিত ভ্যালেন্টাইনস উপহার।’ তিনি একে নিজ অঞ্চল ও পর্যটন খাতের জন্য ‘খুবই বড় আঘাত’ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষায়, ‘প্রকৃতি যেমন এই খিলানটি তৈরি করেছিল, তেমনি আবার তা ফিরিয়েও নিল।’
রোববার সকালে পথচারীরাই প্রথম লক্ষ্য করেন, প্রাকৃতিক এই নিদর্শনটি আর নেই। কর্মকর্তারা জানান, সাম্প্রতিক ঝড় ‘ওরিয়ানা’ দক্ষিণ ইতালিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এই ঝড়ের প্রভাবে সৃষ্ট প্রতিকূল আবহাওয়া শিলাস্তম্ভটির ক্ষয় ত্বরান্বিত করে এবং এর ফলে এটি ধসে পড়ে।

পুগলিয়া অঞ্চলের প্রেসিডেন্ট অ্যান্টনিয় ডেকারো সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের অঞ্চলের একটি পরিচায়ক বৈশিষ্ট্য, একটি প্রতীকী সম্পদ হারিয়েছি।’
ডেকারো মনে করেন, উপকূলীয় ক্ষয় রোধ এবং সমুদ্রতীর সংরক্ষণে এখন আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনজনিত চরম আবহাওয়ার ঘটনা ভূমধ্যসাগরীয় অঞ্চলে উপকূল ক্ষয়ের ঝুঁকি বাড়িয়ে তুলছে।
যে অঞ্চলটিতে এই শিলা স্থাপনাটি ছিল, সেটি ইতালির অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা। প্রাকৃতিক সৌন্দর্য ও স্বচ্ছ সমুদ্রের জন্য বিখ্যাত এই অঞ্চল প্রতিবছর হাজারো দেশি-বিদেশি পর্যটককে আকৃষ্ট করে। ‘লাভার্স আর্চ’-এর পতন তাই শুধু একটি প্রাকৃতিক কাঠামোর বিলুপ্তিই নয়, বরং স্থানীয় মানুষের আবেগ ও পর্যটন অর্থনীতির জন্যও এক বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে