
নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে ধারণা করছে দেশটির পুলিশ। গতকাল শনিবার রাতে (স্থানীয় সময়ে) ঘটা এই বিস্ফোরণে দূতাবাসের ভবনের সামান্য ক্ষতি হয়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকেকে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশের যৌথ তদন্ত ও গোয়েন্দা ইউনিটের প্রধান ফ্রোড লারসেন বলেন, ‘আমাদের ধারণা, এটি সন্ত্রাসী হামলা। তবে আমরা এখন শুধু এই এক তত্ত্বে আটকে নেই। ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে কি না, সে বিষয়েও পুলিশ সজাগ রয়েছে।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্থানীয় পুলিশের বরাতে জানিয়েছে, স্থানীয় সময় গতকাল দিবাগত রাত ১টার দিকে দূতাবাসসংলগ্ন এলাকায় পুলিশ পাঠানো হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া মাইকেল ডেলিমির জানান, বিস্ফোরণটি দূতাবাসের পাবলিক এন্ট্রান্স বা জনসাধারণের প্রবেশের গেটে ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, দূতাবাসের প্রবেশপথে কাচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ ছাড়া একটি কাচের দরজায় ফাটল এবং মেঝেতে কালো দাগ লক্ষ করা গেছে।
অসলোর মূল শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মর্গেডালসভেগেন জেলায় অবস্থিত এই দূতাবাস এলাকায় বর্তমানে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
নরওয়েজীয় কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড বলেন, ‘কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি এ বিষয়ে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক মেয়ারের সঙ্গে যোগাযোগ করেছেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত মার্কিন কূটনীতিকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ সাধারণ মানুষের কাছে এ ঘটনাসংক্রান্ত কোনো তথ্য বা ভিডিও থাকলে তা দিয়ে সহায়তা করার আবেদন জানিয়েছে। গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় হামলার হুমকির প্রেক্ষাপটে এই বিস্ফোরণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে নরওয়ে সরকার।

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২০ ঘণ্টা আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৫ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৭ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৮ দিন আগে