মাইকিং করে সস্তায় মুরগি বিক্রি করছিলেন ব্যবসায়ী ফরিদ উদ্দিন ও খামারি মামুন মিয়া। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত এসে তাঁদের ৪০ হাজার টাকা জরিমানা করেন। ঘটনাটি কিশোরগঞ্জের তাড়াইলের।
জানা গেছে, আজ বৃহস্পতিবার উপজেলার সদর বাজারে মুরগি ব্যবসায়ী ফরিদ উদ্দিনকে ২০ হাজার ও ইছাপশর গ্রামের খামারি মামুন মিয়াকে ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ইছাপশর গ্রামের
ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটরের দায়িত্ব পালন করা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার জানান, বর্তমান বাজারে ব্রয়লার মুরগি ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সকালে উপজেলা সদরের বিভিন্ন সড়কে ১০০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রির মাইকিং করেন সদর বাজারের মুরগি ব্যবসায়ী ফরিদ উদ্দিন। কম দামে মুরগি কেনার জন্য লোকজনের লাইন পড়ে ফরিদের দোকানে সামনে। ক্রেতারা মুরগি কেনার সময় কয়েকটি মরা মুরগি দেখতে পান। একজন ক্রেতা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দেন। পরে প্রাণিসম্পদ কর্মকর্তা নূরজাহান বেগমকে সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও লুবনা শারমীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। সেখানে ভ্রাম্যমাণ আদালতে খামারি মামুন এবং ব্যবসায়ী ফরিদ উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরজাহান বেগম বলেন, ‘খামারি মামুন এবং ব্যবসায়ী ফরিদ উদ্দিনে যোগসাজশে মাইকিং করে অসুস্থ মুরগি বিক্রি করা হচ্ছিল। সেখানে ৪০০ মুরগির মধ্যে দুই ঘণ্টার মধ্যেই ১৪০টি মুরগি মারা যায়। মৃত মুরগিগুলো মাটিতে কেরোসিন ঢেলে চাপা দেওয়া হয়েছে। বাকি মুরগিগুলো আমাদের তত্ত্বাবধানে আছে। চিকিৎসার পর ভালো থাকলে বিক্রির অনুমতি দেওয়া হবে।’

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৩ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৭ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৯ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
২১ দিন আগে