মুন্সিগঞ্জে স্কুলছাত্রী জেসিকা মাহমুদ (১৬) ওরফে জেসি হত্যা মামলার প্রধান আসামি কথিত প্রেমিক বিজয় রহমানকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার রাতে রাজধানীর ওয়ারী থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল। আজ রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, সংস্থার লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তার বিজয় ২০১৯ সালে একই স্কুলে পড়ুয়া আবিদা আক্তারের সঙ্গে সম্পর্কে জড়ান। আর ২০২২ সালে জেসির সঙ্গেও সম্পর্কে জড়ান বিজয়। কিছুদিন পর আবিদাকে গোপনে বিয়ে করেন তিনি। বিয়ের বিষয়টি জেসি জানতে পেরে ক্ষেপে গিয়ে বিজয়ের সঙ্গে তাঁর বিভিন্ন কথোপকথনের স্ক্রিনশট আবিদার ফেসবুক মেসেঞ্জারে পাঠায়। এ নিয়ে বিজয়-আবিদার মাঝে দাম্পত্য কলহ শুরু হয়।
গ্রেপ্তার বিজয় জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, ২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে স্ত্রী আবিদার সঙ্গে আলোচনা করে ১ জানুয়ারি জেসিকে বাসার ছাদে ডেকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন বিকেলে আবিদা মীমাংসার কথা বলে জেসিকে বিজয়ের বাসার ছাদে নিয়ে আসে। সেখানে বিজয়ের সঙ্গে জেসির বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে বিজয় ও আবিদা মিলে জেসির গলাটিপে ধরলে সে অজ্ঞান হয়ে যায়। পরিস্থিতি বুঝে জেসিকে অজ্ঞান অবস্থায় ছাদ থেকে নামিয়ে রাস্তার পাশে ফেলে রেখে আসে তাঁরা। এর পর বিজয়ের চাচা রাস্তার পাশে জেসিকে পড়ে থাকতে দেখে চিৎকার করে। একপর্যায়ে বিজয় এবং তাঁর বাবাসহ স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান জেসি মারা গেছে।
জেসির মৃত্যুর কথা জেনে বিজয় ও আবিদা পালিয়ে যায়। জেসির মরদেহের ময়নাতদন্ত শেষে তাঁর ভাই জানতে পারে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বোনকে। তখন তিনি মুন্সিগঞ্জ জেলার সদর থানায় বিজয় ও আবিদাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর ৪ জানুয়ারি আবিদাকে পুলিশ গ্রেপ্তার করে।
জেসি হত্যার পর থেকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায় বন্ধুর বাড়িতে ৪ দিন আত্মগোপনে থাকেন বিজয়। পরবর্তীতে ফরিদপুরের একটি মাজারে ছদ্মবেশে ২২ দিন আত্মগোপনে থাকেন। সেখান থেকে গ্রেপ্তার এড়াতে ১ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী এলাকায় এক ঘনিষ্ঠ বন্ধুর বাসায় এসে ওঠে। গতকাল রাতে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার বিজয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২২ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২২ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬