
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার স্বর্ণা আক্তারের বাসা থেকে দুটি আইফোন ও সাড়ে ৩ হাজার ডলারসহ মোট সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরি গেছে।
এ ঘটনায় বাদী হয়ে মো. আল-আমিন দেওয়ান আযান নামের একজনের বিরুদ্ধে গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন স্বর্ণা। মামলা পর থানা-পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
আজ মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আহাদ আলী।
ওসি বলেন, গতকাল সোমবার দুপুরের দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে ক্রিকেটার স্বর্ণার ফ্ল্যাট থেকে একটি আইফোন ১৩ প্রো, একটি আইফোন ১৩ মিনি, সাড়ে ৩ হাজার ডলার, নগদ সাড়ে ৬ হাজার টাকা, জন্মসনদ, ব্যাংকের চেকবই ও ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়েছে। এ অভিযোগে তিনি থানায় মামলা করেছেন। অভিযুক্ত মো. আল-আমিন দেওয়ান আযান আরেক নারী ক্রিকেটারের স্বামী। তাঁরা একই ফ্ল্যাটে থাকতেন।
মামলার এজাহারে ক্রিকেটার স্বর্ণা আক্তার অভিযোগ করেছেন, অভিযুক্ত মো. আল-আমিনকে বাসায় রেখে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনিপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনি ও তাঁর তিন রুমমেট। বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন দেওয়ান মাঠে গিয়ে ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে কিছুক্ষণ ছবি তুলে দুপুর ১২টার দিকে চলে যান। এরপর থেকে ব্যাগে আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ মিনি খুঁজে পাননি।
স্বর্ণা আক্তার আরও অভিযোগ করেন, অন্য ফোন থেকে দুটি নম্বরে কল করলে নম্বর বন্ধ পাওয়া যায়। মাঠের অনুশীলন শেষে বাসায় ফিরে ফ্ল্যাটের মূল দরজা বন্ধ পান তিনি। তালা ভেঙে বাসার ভেতর প্রবেশ করে কক্ষের সমস্ত জিনিস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওয়ার্ডরোবে থাকা সাড়ে ৩ হাজার ডলার, ব্যাগে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, জন্মসনদ, ব্যাংকের চেকবই ও ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়ে গেছে।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
২ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬