Ajker Patrika

আইজিপির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আইজিপির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক। ছবি: সংগৃহীত

‎বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ‎

‎এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাতে যুক্তরাজ্যের হাইকমিশনার নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত অভিবাসন, মানব পাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিল যাচাইয়ে পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারে অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহও দেখান।

‎‎আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে হাইকমিশনারকে অবগত করেন। এ ক্ষেত্রে তিনি পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতাও কামনা করেন।

‎বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এরিয়া সেলস ম্যানেজার নেবে আকিজ গ্রুপ, থাকছে বছরে ২টি উৎসব বোনাস

চীনা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান

দেশে মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীর ছদ্মবেশে যুক্তরাজ্যে মিথ্যা আশ্রয় প্রার্থনার বাজার উন্মোচন বিবিসির

আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত