জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাঁকে ফের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
তিন দিনের রিমান্ড শেষে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই কফিল উদ্দিন এক-এগারোর আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তাকে পুনরায় চার দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
এই মামলায় ১১ এপ্রিল মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৭ এপ্রিল আদালতে হাজির করে আবারও তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ৭ এপ্রিল এই মামলায় তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
নতুন করে রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, তাঁকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেওয়ার সময় দেলোয়ার হোসেনকে গুলি চালিয়ে হত্যা করা হয়। অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর অতর্কিতে হামলা চালায়।
ঘটনাস্থলে গুরুতর আহত দেলোয়ার হোসেনকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মারা যান তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ২০২৫ সালের ৬ এপ্রিল নিহত ব্যক্তির স্ত্রী লিজা আক্তার এই ঘটনায় হত্যা মামলা করেন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাড়ি থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এরপর ২৪ মার্চ রাজধানীর পল্টন থানায় করা মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৯ মার্চ একই মামলায় তাঁকে দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। ৪ এপ্রিল মাসুদ উদ্দিন চৌধুরীকে একই মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। পল্টন থানায় করা মানব পাচার মামলায় টানা ১৪ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে।
এরপর মিরপুর থানায় দায়ের করা এই হত্যা মামলায় কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। এবার আবার তিন দিনের রিমান্ডে নেওয়া হলো। গ্রেপ্তারের পর এ নিয়ে মোট সাত দফা রিমান্ডে নেওয়া হলো সাবেক এই প্রভাবশালী সেনা কর্মকর্তাকে।

তানজিলার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় তানজিলার ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। এতে সহযোগিতা করেন শ্বশুর ও শাশুড়ি। সংসারে অশান্তির মধ্যেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় তাঁর প্রথম সন্তান। অপারেশনের খরচ নিয়ে চাপ সৃষ্টি করা হয়...
১৪ মিনিট আগে
বরিশালের মুলাদীতে এক বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগে আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই বৃদ্ধা বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা করেন। উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের হালিম ব্যাপারী ও মাসুদ খন্দকার নামের...
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে নিলামে কেনা মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মনিরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে পীর পরিচিতি পাওয়া আবদুর রহমান শামীম (৬৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে (৩২) রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে