
চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। গত ২৭ জুলাই মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করে।
মামলার অপর তিন আসামি লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে চার্জশিটে। নাসির ও অমির সঙ্গে এদেরকেও এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিমানবন্দর থানার দায়িত্বরত সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই মো. ফরিদ মিয়া আজকের পত্রিকাকে জানান, গত ২৭ জুলাই অভিযোগ পত্র দাখিল করেছে ডিবি। আদালতের স্বাভাবিক কার্যক্রম করোনা প্রাদুর্ভাবের কারণে বন্ধ থাকায় অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হয়নি। আগামী রবিবার উপস্থাপন করা হবে। আদালত অভিযোগপত্র গ্রহণ করলে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হবে।
ফরিদ আহমেদ আরও জানান, আসামি নাসির ও অমির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ২৪ (ক), ১০ (ক) এবং ৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে। নাসির ও অমির তিন নারী সঙ্গীর বিষয়ে অভিযোগপত্রে বলা হয়েছে, 'উদ্ধারকৃত মাদক দ্রব্য সম্পর্কে এই তিনজন কিছুই জানতেন না। সাক্ষ্যপ্রমাণে তিন নারী আসামির বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত না হওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হল।'
গত ৮ জুন রাতে ঢাকার মিরপুর বেড়িবাঁধের ঢাকা বোট ক্লাবে অমির সঙ্গে যান চিত্রনায়িকা পরীমণি। ওই ক্লাবে গেলে নাসির উদ্দিন, অমি ও অজ্ঞাতনামা চারজন পরীমণিকে ধর্ষণের চেষ্টা করেন। তার শ্লীলতাহানি করেন। তাঁকে মারধর করেন। হত্যার চেষ্টা চালান বল পরীমণি অভিযোগ তোলেন। গত ১৪ জুন সাভার থানায় পরীমণি নাসির ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।
ওই দিন দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আলোচিত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ এই নারীদের আটক করা হয়। আটকের সময় ওই বাসা থেকে চার বোতল বিদেশি মদ, বিভিন্ন ব্রান্ডের মদের খালি বোতল ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওই দিন রাতে ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচ আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর নাসির-অমিসহ তিন নারীকে রিমান্ডে নেওয়া হয়। পরে নাসির ও তিন নারীকে জামিন দেওয়া হয়। এই মামলায় আমি এখনো কারাগারে আছেন। গ্রেপ্তারের পর অমির বিরুদ্ধে মানব পাচার ও প্রতারণার অভিযোগে আরও কয়েকটি মামলা হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের বাসায় মাদকের আসর বসাতেন নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি। ওই বাসায় নিয়মিতই চলত ইয়াবা ও বিদেশি মদ নিয়ে 'আমোদ-ফুর্তি'। পরীমণির মামলার পর আসামি নাসির ও অমি উত্তরার ওই বাসায় আত্মগোপন করেছিলেন।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১৮ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১৮ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২৩ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬