
রাজধানীর উত্তরায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পরে খালপাড় ও দিয়াবাড়ি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট, দোকানপাটও উচ্ছেদ করা হবে বলে জানানো হয়েছে।
উত্তরা ১২ নম্বর সেক্টর-সংলগ্ন খালপাড়ের পূর্ব পাশ এলাকায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে গড়ে ওঠা ১০-১২টি দোকান উচ্ছেদ করা হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান বলেন, ‘রাজউকের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জোন ১/১ ভোক্তা-অধিকার এলাকায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। একটি অভিযান চালাতে গেলে কিছুটা বাধা আসে। তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা সুন্দরভাবে কার্যক্রম চালিয়েছি।’
বারবার উচ্ছেদের পরও দখলের বিষয়ে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট সবুজ বলেন, ‘একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমার কাজ হচ্ছে, অথরিটি আমাকে যে দায়িত্ব দিয়েছে, সে কাজ করা। আমাকে যে অংশটুকু উচ্ছেদ করতে বলবে, আমি ততটুকু উচ্ছেদ করব। রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজউক বা অন্যান্য প্রতিষ্ঠানের। সকলের সহযোগিতা ছাড়া এ ধরনের কাজ করা সম্ভব নয়।’
একই প্রশ্নের জবাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন ১/১-এর অথরাইজড অফিসার শেখ মুহাম্মদ এহসানুল ইমাম বলেন, ‘সরকারের সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার গ্যাপ আছে। এই গ্যাপের কারণে এমনটি হচ্ছে। এখন সিটি করপোরেশনসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ভবিষ্যতে এই সমন্বয়হীনতা থাকবে না।’
খালপাড় ও দিয়াবাড়ি এলাকায় রাজউকের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট প্রসঙ্গে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট সবুজ বলেন, ‘আমরা অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে সবকিছু উচ্ছেদ করা হবে।’
অভিযানকালে রাজউকের জোন ১/১-এর কর্মকর্তা এবং স্থানীয় থানা-পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

তানজিলার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় তানজিলার ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। এতে সহযোগিতা করেন শ্বশুর ও শাশুড়ি। সংসারে অশান্তির মধ্যেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় তাঁর প্রথম সন্তান। অপারেশনের খরচ নিয়ে চাপ সৃষ্টি করা হয়...
১৪ মিনিট আগে
বরিশালের মুলাদীতে এক বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগে আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই বৃদ্ধা বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা করেন। উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের হালিম ব্যাপারী ও মাসুদ খন্দকার নামের...
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে নিলামে কেনা মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মনিরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে পীর পরিচিতি পাওয়া আবদুর রহমান শামীম (৬৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে (৩২) রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে