ইরাকে কেয়ারটেকারের চাকরি করতেন গাজীপুরের আনিছুর রহমান। সেখানে গোপনে মোবাইল ফোনে মালিকের আপত্তিকর ভিডিও ধারণ করেন। দেশে এসে সেই ভিডিও ইরাকি মালিকের ফোনে পাঠিয়ে দুই লাখ ডলার চাঁদা দাবি করেন। টাকা না দিলে ওই ভিডিও ইউটিউবে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এ ঘটনায় ইরাকি মালিকের ছেলে দাবান কাওয়া গারিব বাংলাদেশে এসে আনিছুরের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে গাজীপুরের শ্রীপুর থানায় মামলা করেছেন। এরপর আনিছুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী ইরাকের কিরকুক নগরীর শরিজা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
অভিযুক্ত মো. আনিছুর রহমান (৩২) উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের প্রহ্লাদপুর গ্রামের মো. শহিদুল্লার ছেলে। তিনি বেশ কয়েক বছর ইরাকে ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন জানান, আনিছুর রহমান ইরাকে ওই মালিকের বাসায় কেয়ারটেকারের কাজ করতেন। গোপনে মালিকের আপত্তিকর ভিডিও ধারণ করে রাখেন ফোনে। পরে দেশে ফিরে ওই ভিডিও মালিকের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দুই লাখ ডলার চাঁদা দাবি করেন। এ ঘটনায় ইরাকি মালিকের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেন। অভিযুক্ত আনিছুরকে আজ শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, আনিছুর রহমান ইরাকে কাওয়া নামে এক ইরাকি নাগরিকের বাসায় ২০২১ সাল থেকে কেয়ারটেকারের কাজ করতেন। গত ১৭ মে তিনি দেশে ফেরেন। এরপর ভুক্তভোগী ও তাঁর ছেলের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে টাকা দাবি করেন। প্রতিকার পেতে বাংলাদেশে এসে শ্রীপুর থানায় আনিছুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সেই ইরাকি নাগরিকের ছেলে।
অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় আনিছুরের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও চাঁদা দাবির অভিযোগে মামলা রুজু হয়েছে।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১০ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬