
ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতিসহ চার আসামির বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্ক শুনানির নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৫ জুলাই। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর ভারপ্রাপ্ত বিচারক আবুল কাশেম এই দিন ধার্য করেন।
মামলার অন্য আসামিরা হলেন বাবুল চিশতির স্ত্রী রুজী চিশতি, ছেলে রাশেদুল হক চিশতি ও ফারমার্স ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান। এদের মধ্যে রুজি চিশতি ও মাসুদুর রহমান জামিনে আছেন। অন্য দুজন কারাগারে রয়েছেন।
আজ যুক্তিতর্ক শুনানির দিন ধার্য ছিল। কিন্তু বিচারক সৈয়দ আরাফাত হোসেন ছুটিতে থাকায় এবং আসামি বাবুল চিশতিকে কারাগার থেকে আদালতে হাজির না করায় ভারপ্রাপ্ত বিচারক নতুন তারিখ ধার্য করেন।
এর আগে মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ২০১৯ সালের ৩০ অক্টোবর বাবুল চিশতীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
২০১৯ সালের ১০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক শামসুল আলম চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
ফারমার্স ব্যাংকের গুলশান করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক এবং এসভিপি দেলোয়ার হোসেন ও সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ মারা যাওয়ায় তাঁদের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।
২০১৮ সালের ১০ এপ্রিল বাবুল চিশতিসহ ছয়জনের বিরুদ্ধে গুলশান থানায় ১৬০ কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।

অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১০ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১০ দিন আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন।
১১ দিন আগে
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)...
১৬ দিন আগে