
ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান পৃথক আদেশে জামিন নামঞ্জুর করেন।
দুদকের বিশেষ পিপি আহমেদ মীর আব্দুস সালাম জামিন আবেদনের নাম মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।
২০১৯ সালে দায়ের করা তিন মামলায় তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
বাবুল চিশতীর বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ জানুয়ারি ৩৭ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রথম মামলা এবং একই বছরের ১৫ ডিসেম্বর ৩৪ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করা হয়।
দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অর্জন ও পাচারের অভিযোগে তাঁর স্ত্রী, ছেলে রাশেদুল হক চিশতী ও তাঁর মেয়ের বিরুদ্ধে ২০১৮,২০১৯, ২০২০ এবং ২০২১ সালে আরও ১৫টি মামলা হয়।
ঋণ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে বাবুল চিশতীর বিরুদ্ধে মামলা দায়েরের পর ২০১৮ সালের ১০ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করে দুদক।
২০২১ সালের ৯ নভেম্বর চার কোটি টাকা মানিলন্ডারিংয়ের মামলায় বাবুল চিশতীকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার আরেকটি আদালত। একই মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার বিকেল থেকে ভারী বর্ষণের সঙ্গে সাঙ্গু নদের পানি বৃদ্ধি পেয়ে থানচি বাজার, বাগানপাড়া, নতুন ব্রিজ পাড়া, হিন্দুপাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কসহ নদতীরবর্তী একাধিক এলাকা প্লাবিত হয়ে পড়েছে।
১ মিনিট আগে
চট্টগ্রামের পাঁচলাইশ থানার মেয়র গলির বাবু কলোনিতে পাহাড় ও সীমানা দেয়াল ধসে চাপা পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সামিয়া (১২) মারা গেছে। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভারী বৃষ্টিপাতের মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়ার সতর্কতা থাকলেও পরিবারটি সরে যায়নি বলে জানিয়েছে স্থানীয়রা।
৫ মিনিট আগে
বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র ১২ জুলাই (রোববার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসনের পর্যটন সেল থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১১ মিনিট আগে
দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারের ব্যক্তিগত সংগ্রহে থাকা প্রায় ১০ হাজার বই সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তাঁর নামে একটি বিশেষ কর্নার বা পৃথক গ্রন্থাগার প্রতিষ্ঠা করে বইগুলো সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে।
১৮ মিনিট আগে