চট্টগ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে ইয়াবা ক্রয়-বিক্রয়ে জড়িত সিএমপি পুলিশের সিটি এসবির এক সদস্য। তিনি পুলিশের পেশার আড়ালে দীর্ঘদিন ধরে এই কারবারে সম্পৃক্ত। অবশেষে উপল চাকমা (৪৫) নামে সেই পুলিশ সদস্য ৫ হাজার ২৬০ পিস ইয়াবাসহ র্যাবের জালে ধরা পড়েছেন।
উপলের সঙ্গে গ্রেপ্তার হয়েছেন আরও তিন মাদক কারবারি। গতকাল বৃহস্পতিবার পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ সংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাঁদের আটক করে র্যাব-৭।
উপল চাকমার সঙ্গে গ্রেপ্তার বাকিরা হলেন—নান্টু দাশ (৪২), কামরুল ইসলাম (৩০) ও গিয়াসউদ্দিন (৪২।
উপল নগর পুলিশের সিটি এসবির কনস্টেবল পদে কর্মরত। তাঁর ব্যাপারে জানতে চাইলে নগর পুলিশের বিশেষ শাখার (সিটি এসবি) উপকমিশনার মো. মনজুর মোর্শেদ আজ শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় র্যাবের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় অভিযুক্ত পুলিশ সদস্যসহ চার জনের নামে একটি মামলা হয়েছে। অভিযুক্ত কনস্টেবলকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তসহ যা যা করার সবই করা হচ্ছে।’
পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ অভিযুক্তদের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
পুলিশ জানায়, র্যাব প্রথমে মেডিকেল কলেজ সংলগ্ন রেস্টুরেন্টটির সামনে ইয়াবা ক্রয়-বিক্রয়ের একটি গোপন তথ্য পায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সেখানে অভিযান চালালে চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে আনুমানিক ১৫ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ৫ হাজার ২৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কনস্টেবল উপল দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, পাঁচলাইশসহ বিভিন্ন এলাকার মাদক কারবারির সঙ্গে তাঁর যোগসাজশ রয়েছে।
সিএমপির তথ্য অনুযায়ী, ২০২০ সালে মাদকাসক্ত পুলিশ সদস্যদের চিহ্নিত করতে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) বিভিন্ন ইউনিট ও বিভাগের সন্দেহভাজন পুলিশ সদস্যদের ‘ডোপ টেস্ট’ শুরু হয়। ওই বছর ডোপ টেস্টে চিহ্নিত অর্ধশত পুলিশ সদস্যকে অপরাধ ভেদে লঘু ও গুরুদণ্ড দেওয়া হয়।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৭ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬