
রমজান উপলক্ষে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর চকবাজারে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাত প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ও একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চকবাজার থানার কামালবাগ এলাকায় র্যাব-১০ এর সিপিএসসি কোম্পানির সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর চকবাজারে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানে তদারকি করে অনুমতি বিহীনভাবে খাদ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ভেজাল উপাদান ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল সংরক্ষণ এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার মতো একাধিক অনিয়ম পাওয়া যায়।
এ সব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট বিধি-বিধানের আওতায় সাতটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ২৫ হাজার, ৬০ হাজার, ১ লাখ, ৫০ হাজার, ৫০ হাজার, ৫০ হাজার ও ১ লাখ টাকা করে মোট ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গুরুতর অনিয়মের দায়ে এক ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান চলাকালে জনসাধারণকে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য কেনা–বেচা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৮ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১০ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১১ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৬ দিন আগে