
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর জাল করে রাজধানীর বিভিন্ন সড়ক খননকে অত্যন্ত ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘এ ধরনের কর্মকাণ্ডে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের সুযোগ থাকে না। একটা সংস্থা কীভাবে এ কাজ করতে পারে! এটা খুবই ন্যক্কারজনক ও দুঃখজনক।’
আজ মঙ্গলবার আজিমপুর আধুনিক নগর মার্কেটের উদ্বোধন ও দোকানের চূড়ান্ত বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেয়র।
ঢাকা ওয়াসার যে কর্মকর্তা স্বাক্ষর জালিয়াতি করেছেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মেয়র বলেন, ‘এ বিষয়টি আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানাব। আশা করব মন্ত্রণালয় এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে।’
দোকান বরাদ্দ বিষয়ে মেয়র বলেন, এটি আগে তুলা মার্কেট নামে পরিচিত ছিল। মাত্র ১৫ জন দোকানি জরাজীর্ণ অবস্থায় এখানে ব্যবসা করতেন। আমরা যখন এ মার্কেট নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করি অনেকে শঙ্কিত ছিলেন। কারণ আগে দেখা যেত ক্ষতিগ্রস্তরা ক্ষতিগ্রস্তই থেকে যায়। এক মেয়র যায়, আরেক মেয়র আসে। ১৩, ১৫ এমনকি ১৮ বছরও পেরিয়ে যায়, কিন্তু মার্কেট নির্মাণ সম্পন্ন হয় না। স্বাভাবিকভাবে ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা ছিল তাঁরা ফিরে আসতে পারবেন কিনা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রতিশ্রুতি রক্ষা করেছে। আমরা শুধু ক্ষতিগ্রস্তই না, ১১৭ জনের জন্য রুটি–রুজির ব্যবস্থা করেছি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা–৭ আসনের সংসদ সদস্য মো. সোলাইমান সেলিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
২ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬