রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যার মামলায় পাঁচ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তি দেওয়া পাঁচ আসামি হলেন—মজনু, তাঁর তিন ছেলে নিরব, সুমন ও রিপন এবং শহীদ।
আজ শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার পাঁচ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান গ্রেপ্তার ছয় আসামিকে আদালতে হাজির করেন। তাঁদের মধ্যে পাঁচজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করার আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান পাঁচ আসামির জবানবন্দি রেকর্ড করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান জানিয়েছেন।
পুলিশ জানায়, জবানবন্দি দেওয়া আসামিদের মধ্যে শহীদ ও সুমনকে গ্রেপ্তার করে র্যাব। অন্যদের থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।
গত বুধবার রাতে আদাবর এলাকায় ফুটবল বিশ্বকাপে পছন্দের দলের জয় উদ্যাপনকে কেন্দ্র করে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা ও সভাপতি সাদ্দাম হোসেনের ওপর হামলা হয়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান বাদশা।
ঘটনার তিন দিন পর শনিবার নিহতের স্ত্রী স্মৃতি আক্তার আদাবর থানায় হত্যা মামলা করেন। মামলায় মজনু, তাঁর তিন ছেলে এবং শহীদের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

নীলফামারীর ডিমলা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ করানোর ঘটনায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে।
১ মিনিট আগে
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রোববার (৫ জুলাই) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। এ সময় তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন।
৬ মিনিট আগে
হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে উদ্বেগজনক হারে বাড়ছে ভাঙন। দৌলতপুর উপজেলার চরপারুরিয়া-কালিয়াপুর এলাকার শুকুরিয়া দাখিল মাদ্রাসা, ওমর আলী উচ্চবিদ্যালয় এবং বাঘুটিয়া পুরাতন বাজার বেশি হুমকিতে রয়েছে। ইউনিয়নের ১৩টি মৌজার ১২টিই ইতিমধ্যে পদ্মায় বিলীন হয়েছে। চলতি বর্ষায় নতুন করে একাধিক বসতভিটা
৮ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। আজ রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে